১২ মে ২০২৩, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রমজীবী মানুষের জয় হোক

বেঁচে থাকার প্রয়োজনে শ্রম জরুরি তাই বলে শ্রমশোষণে শ্রমিক নিষ্পেষিত হয়ে গেলে প্রতিরোধ গড়ে ওঠাই স্বাভাবিক। একজন শ্রমিক ২৪ ঘণ্টার মধ্যে টানা ১৬ ঘণ্টা বিরতিহীনভাবে কাজ করে যাবে আমেরিকায় চলমান এমন নির্মম জুলুমের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ফুঁসে উঠেছিল শ্রমিকেরা। আমেরিকার শ্রমজীবী মানুষেরা ঐক্যবদ্ধভাবে আট ঘণ্টা শ্রমের দাবিতে শিকাগোর হে মার্কেট স্কয়ারে প্রতিবাদ সভা করে। পুলিশের গুলিতে সেই সভা শ্রমিকের রক্তে রঞ্জিত হয়।

শিকাগো শহরের এই ঘটনা সমগ্র বিশ্বে শ্রমজীবী মানুষের মধ্যে আলোড়ন তোলে। আমেরিকায় ঘটে যাওয়া এই রক্তক্ষয়ী ইতিহাস বিশ্বের বিভিন্ন প্রান্তে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ব্যাপক প্রভাব ফেলে। বিশ্বের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠে অসংখ্য শ্রমিকদের সংগঠন। ন্যায্য অধিকার আদায়ে শ্রমিকেরা রাজপথে নেমে আদায় করেন তাঁদের অধিকার। ফ্রান্সের প্যারিসে ১৮৮৯ সালে এক আন্তর্জাতিক সম্মেলনে শিকাগো শ্রমিক আন্দোলনের দিনটিকে ১৮৯০ সাল থেকে পালনের প্রস্তাব দেওয়া হয়। ১৮৯১ সালে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।

পরবর্তীতে ১৯০৪ সালে নেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে দৈনিক আট ঘণ্টা কাজের সময় নির্ধারণের দাবি আদায় এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বব্যাপী মে মাসের প্রথম দিন মিছিল ও শোভাযাত্রার আয়োজন করতে সকল দেশের শ্রমিক সংগঠনের প্রতি আহ্বান জানানো হয়। এ আহ্বানে বিশ্বের প্রায় সব শ্রমিক সংগঠন সাড়া দেয়। রক্তাক্ত পথ বেয়ে বিশ্বব্যাপী প্রতিষ্ঠা পায় শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজ করার দাবি। সমগ্র বিশ্বের শ্রমিক সংগঠনগুলো খুব গুরুত্বের সঙ্গে দিনটি পালন করে।
আমাদের প্রত্যাশা সকল দেশেই শ্রমিকের অধিকার সুরক্ষিত হোক। শ্রমজীবী মানুষের জয় হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

১০

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

১১

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

১২

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১৩

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১৪

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১৫

১৬

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৭

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৮

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৯

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

২০