ইকবাল ফেরদৌস
২ জুন ২০২৬, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনা শুধু বাংলাদেশকে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিদেরও গভীরভাবে নাড়া দিয়েছে| আমেরিকার মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও উদ্বেগ, ক্ষোভ ও শঙ্কার সঙ্গে ঘটনাগুলো পর্যবেক্ষণ করছেন| কারণ, এটি আর বিচ্ছিন্ন কোনো অপরাধ নয়; বরং সমাজের ভেতরে জমে ওঠা ভয়াবহ ˆনতিক অবক্ষয়ের নির্মম বহিঃপ্রকাশ|

 

গত এক মাসে বাংলাদেশের বিভিন্ন জেলায় চার থেকে দশ বছর বয়সী একাধিক শিশু ধর্ষণ, হত্যাচেষ্টা কিংবা হত্যার শিকার হয়েছে| ঠাকুরগাঁও, মুন্সিগঞ্জ, পাবনা, সিলেট কিংবা চট্টগ্রাম- কোথাও যেন শিশুরা নিরাপদ নয়| সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, অনেক ক্ষেত্রে অপরাধীরা পরিবারের পরিচিত মানুষ, প্রতিবেশী কিংবা স্থানীয় তরুণ| এটি সমাজের গভীরে লুকিয়ে থাকা এক ভয়াবহ অসুস্থতার ইঙ্গিত দেয়|

 

বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন রয়েছে, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডও নির্ধারণ করা হয়েছে| কিন্তু প্রশ্ন হচ্ছে- কেবল কঠোর শাস্তি কি অপরাধ কমাতে পেরেছে? বাস্তবতা বলছে, পারেনি| কারণ, আইন শুধু অপরাধের বিচার করতে পারে; অপরাধপ্রবণ মানসিকতা গড়ে ওঠা ঠেকাতে পারে না| এজন্য প্রয়োজন পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন- সবার সম্মিলিত উদ্যোগ| শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বিদ্যালয়ভিত্তিক সচেতনতা শিক্ষা, বাধ্যতামূলক কাউন্সেলিং ব্যবস্থা, যৌন অপরাধীদের ডাটাবেজ শক্তিশালীকরণ এবং দ্রুত বিচার কার্যকর করতে হবে| একইসঙ্গে সামাজিকভাবে অপরাধীদের বয়কটের সংস্কৃতিও ˆতরি করা জরুরি|

 

আমরা প্রায়ই দেখি, কোনো মর্মান্তিক ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম উত্তাল হয়, প্রতিবাদ হয়, মানববন্ধন হয়; কিন্তু কিছুদিন পর আবার সব স্তব্ধ হয়ে যায়| এই নীরবতাই অপরাধীদের সাহস জোগায়| শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা কেবল সরকারের দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকের ˆনতিক দায়িত্ব|

 

আজ যদি আমরা শিশুদের জন্য নিরাপদ সমাজ গড়ে তুলতে ব্যর্থ হই, তবে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না| রামিসা, লামিয়া কিংবা নাম না জানা অসংখ্য শিশুর কান্না আমাদের বিবেককে প্রশ্ন করছে- আমরা কি সত্যিই মানবিক সমাজে বাস করছি?

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মার ঠিকানা

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

ধর্মীয় বিদ্বেষ নয়, সবাই দেখতে চায় সম্প্রীতির আমেরিকা

আবহাওয়ার চরম বৈরিতার আশঙ্কা, বিশ্বকে সতর্ক করল জাতিসংঘ

রক্তদান: মানবতার শ্রেষ্ঠ উপহার, নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে সুন্দর উদাহরণ

জলবায়ু সম্মেলনের কাগুজে প্রতিশ্রুতি আর বাস্তব পৃথিবীর আর্তনাদ

হারানো প্রেমের টানে ৮৬ বছরের ফরাসি নারী যুক্তরাষ্ট্রে, অতঃপর…

‘জিরো গ্রাভিটি’তে উড়লেন মার্কিন বৃদ্ধ, শৈশবের স্বপ্ন ৯৭ বছর বয়সে পূরণ

১০

মানুষ নয়, লড়ছে রোবট

১১

বিয়ের মঞ্চে বর–কনের কুস্তি

১২

‘বইবিহীন’ বইয়ের দোকান

১৩

জাতিসংঘে বাংলাদেশের বড় সাফল্য, সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

১৪

অটিজম ও লার্নিং ডিজএবিলিটি সেবায় মানবিক বিপ্লব, সিলেট শহরে আপাসেন ও ফিনিক্স স্কুলের অনন্য অভিযাত্রা

১৫

ঋণমুক্ত জীবনের জন্য ইসলামের ১০ শিক্ষা

১৬

সুস্থ দেহ ও মনের জন্য মহানবী (সা.)–এর ১০ সুন্নাহ

১৭

মিশিগান বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

১৮

সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে হামলা, ইসলামবিদ্বেষ ও ঘৃণাপ্রসূত সহিংসতা নিয়ে ইমাম কাউন্সিলের উদ্বেগ

১৯

বিশ্ব ওয়েল্ডিং প্রতিযোগিতা, মিশিগানের মিকালা স্পসিটো যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রতিনিধি

২০