বাংলা সংবাদ ডেস্ক
২ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘রাজাকার’ লেখা ব্যক্তিগত গাড়ির নম্বরপ্লেট ঘিরে আলোচনা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িতে ‘জঅঔঅকঅজ’ লেখা ব্যক্তিগত (ভ্যানিটি) নম্বরপ্লেট দেখা যাওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে| প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গত সপ্তাহে গাড়িটি জ্যাকসন হাইটসের বিভিন্ন সড়কে চলাচল করতে দেখা যায়|

 

পরে ৭৫ স্ট্রিট এলাকায় গাড়িটি পার্ক করা হলে এক প্রবাসী বাংলাদেশি কৌতূহলবশত চালকের কাছে এমন নম্বরপ্লেট ব্যবহারের কারণ জানতে চান|

 

এ সময় চালক, যিনি নিজেকে বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা বলে পরিচয় দেন, বলেন, “কী হয়েছে? রাজাকার তো একটি ভালো শব্দ| এতে আপত্তির কী আছে? দিস ইজ আমেরিকা| এটি আমার ¯স্বাধীনতা|”

 

গাড়ির নম্বরপ্লেটটি ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে| অনেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও ‘রাজাকার’ শব্দটির নেতিবাচক ঐতিহাসিক তাৎপর্যের কথা উল্লেখ করে এমন শব্দকে ব্যক্তিগত নম্বরপ্লেট ব্যবহারকে অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন| তবে চালক তার ব্যক্তিগত ¯স্বাধীনতার যুক্তি তুলে ধরে এ বিষয়ে নিজের অবস্থান প্রকাশ করেন|

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে নির্ধারিত নিয়ম ও শর্তসাপেক্ষে নাগরিকরা নিজেদের পছন্দের শব্দ বা অক্ষর ব্যবহার করে ব্যক্তিগত (ভ্যানিটি) নম্বরপ্লেট সংগ্রহের সুযোগ পান| তবে কোনো শব্দ বা বাক্যাংশ বিতর্কিত বা নীতিমালাবিরোধী হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা অনুমোদন নাও দিতে পারে|

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৩

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৪

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৫

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৬

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৭

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৮

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৯

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১০

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১১

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১২

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৩

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৪

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৫

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৬

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৭

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৮

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৯

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২০