বিনোদন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৪, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনৈতিক আদর্শ থাকতেই পারে, তাই বলে কি বঞ্চিত হতে হবে? মনির খানের প্রশ্ন

একটা সময় ছিল যখন নিয়মিত বাংলাদেশ বেতারে যেতেন সংগীতশিল্পী মনির খান। গাইতেন নতুন সব গান। দীর্ঘ ১৫ বছর তা থেকে বঞ্চিত ছিলেন। সম্প্রতি ঢাকার আগারগাঁওয়ের বেতার ভবনে গেলেন। স্টুডিওতে গাইলেন গানও। তবে একটি নয়, তিন দিনে চারটি গানে কণ্ঠ দেন এই সংগীতশিল্পী। এত বছর পর বেতারে গাইতে পেরে আনন্দিত এই শিল্পী। জানা গেছে, গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন মাকসুদ জামিল মিন্টু। দেশের গানের পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলন নিয়েও একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

 

তিনি জানান, ‘সেপ্টেম্বরে দ্বিতীয় সপ্তাহ থেকে রেডিওতে যাওয়ার শুরু। এর মধ্যে তিনবার গিয়েছি, চারটি গানে কণ্ঠ দিয়েছি।’

 

কেন লম্বা সময় ধরে যাওয়া হয়নি সেই কারণটা জানালেন এভাবে, ‘যাওয়া হয়নি পরিস্থিতির কারণে, ভিন্নমতের রাজনীতি করতাম বলে। আমি বিএনপির রাজনীতি করতাম। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। নট অনলি রেডিও, শিল্পকলা, বিটিভিসহ সরকারি কোনো প্রতিষ্ঠানে আমাদের অবস্থান ছিল না। আমার দুঃখ ছিল, আমি তো তিনবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, জনগণের ভালোবাসায় মনির খান হয়েছি। সেখানে গণতান্ত্রিক একটি দেশে কী এমন অপরাধে করেছিলাম যে আমি কোনো জায়গায় দাওয়াত পর্যন্ত পাইনি! গান গাওয়ার সুযোগও পেতাম না। কোনো দল, গোষ্ঠী বা ব্যবসায়ী মহল তো আমাকে মনির খান বানায়নি। তাই কষ্টটা আমার এই জায়গায় ছিল। আমি জনগণের মনির খান, দেশের মনির খান—তাহলে আমি গান গাইতে সুযোগ পাব না কেন। আমার তো রাজনৈতিক আদর্শ থাকতেই পারে, তাই বলে আমাকে বঞ্চিত হতে হবে!’

 

মনির খান বললেন, ‘বরাবরই আমি রেডিওতে গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি। রেডিওর পরিবেশ–পরিস্থিতি সবকিছু মিলিয়েই আমার কাছে আগে থেকেই ভালো লাগত। সেখানে গানের একটা চমৎকার পরিবেশও আছে। নামীদামি এবং গুণী যন্ত্রশিল্পীরাও আছেন। দেশে এখনো সবচেয়ে বেশি অ্যাকুস্টিক যন্ত্রপাতি বেতার কিংবা টেলিভিশনে আছে, যেগুলো অন্য কোথাও পাওয়া মুশকিল। সেখানে রেকর্ডিংয়ের মানও ভালো। সবকিছু মিলিয়ে সেখানে লাইভ গান গাওয়ার সুন্দর পরিবেশ আছে। এমন পরিবেশে গাইতে পারাটা নিজেকে পরীক্ষা করার মতোও বলা যায়।’

 

শিল্পী হিসেবে ১৫ বছর মনির খান ভুগলেও অন্য শিল্পীদের ভাগ্যে যেন এমনটা না ঘটে, সেটাই চাওয়া তাঁর। তবে যাঁরা তাঁদের মতো অন্য শিল্পীদের কারণ ছাড়াই বঞ্চিত করেছেন, তাঁদের জবাবদিহির আওতায় আনার কথাও বললেন। মনির খান বললেন, ‘আমার একটা কথা খুব পরিষ্কার, যাঁরা বঞ্চিত করার এই সংস্কৃতি ও পরিবেশ সৃস্টি করার জন্য উলঙ্গ ভূমিকা রেখেছেন, ন্যক্কারজনক ভূমিকা রেখেছেন—তাঁদের মেনে নেওয়া সত্যিকার অর্থে কষ্টকর। কিন্তু দেশের সংস্কৃতি সমৃদ্ধ করার জন্য সবার উপস্থিতি এবং সবার একসঙ্গে কাজ করার বিকল্প নেই। কারণ, আমি একা মনির খানের পক্ষে সংস্কৃতির এই জায়গা পূরণ করা সম্ভব নয়। আমাদের সবাইকে দরকার। আবারও বলছি, যাঁরা এই পরিবেশ সৃষ্টির পেছনে সরাসরি ভূমিকা রেখেছেন, তাঁদের প্রতি আমার কথা আছে। তাঁদের কাজ করতে হলে কথাবার্তা বলে আসতে হবে, যাতে ভবিষ্যতে এ রকম ন্যক্কারজনক কাজ যেন না করে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মার্কিন শুল্ক তালিকায় ৬০ দেশ, বাংলাদেশের ওপর ১০ শতাংশ কর

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ বিতর্ক তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ

মানুষের চন্দ্রজয় সত্যি না ভুয়া?

হামট্রামিকে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ১৫ ও ১৬ আগস্ট

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্পের

সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই কাতারে

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক. মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

১০

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

১১

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

১২

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

১৩

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

১৪

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

১৫

বিশ্বকাপের সেরা গোলরক্ষক উনাই সিমন: ‘গ্লাভসগুলো খুব একটা কাজে লাগেনি’

১৬

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেনে যোগ দিল লিবিয়া

১৭

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

১৮

বাংলাদেশ-আমেরিকান কমিউনিটির সেতুবন্ধনে ‘বাংলাদেশ আমেরিকান ককাস’-এর আত্মপ্রকাশ

১৯

ইতালি প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি

২০