admin
১ জুলাই ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বসুধা : অনামিকা নেওয়াজ

বসুধা

অনামিকা নেওয়াজ

 

শরীরের ভেতর অলক্ষ্যে বেড়ে উঠছে কাঁটা গাছ।
হাতের পাতা বহুকাল হলো মৃত
তাই হাতছানি দিতে ভুলে গেছি,
এইসব ক্ষয় রোগ নিয়ে এক মৃত রাজ্যে
ভুল পথে বারবার যাই,
সরু গলি
রাজপথে রক্তের ছাপ
কাদের রক্ত? আমাদের, আমাদের সন্ততিদের!

 

 

প্রেমিকার চোখেও দেখি এখন ঘোর অবিশ্বাস,
পরিজন নিঃসংকোচে
করাত দিয়ে কেটে নিয়ে যায় পা,
এখন আমরা শাপিত দুঃস্বপ্নের স্থবিরতায়
থেকে থেকে চিৎকার করে উঠে বলি,
বাঁচার ঠিকানা চাই,
আর পেট ভরা ভাত,
যদি সম্ভব হয়,
নিদেনপক্ষে মানুষের কাছে মানুষের মতো আচরণ?

 

 

দুঃস্বপ্নের ঘোর কাটলে ফের দেখি এক বধ্যভূমি,
লোলুপ রাক্ষস চেটে নেয় হৃদপিণ্ড
শহরের গাছে গাছে হায়েনার হাসি ভেসে আসে।
আকাশে জ্যোৎস্না নেই মোটে
ধূসর , নোংরা পর্দা দিয়ে ঢাকা আছে চাঁদ।
মধ্যরাতে শীতল স্পর্শ পেয়ে চমকে দেখি ধারালো নখরে উপড়ে ফেলছে রঙিন স্বপ্নগুলো,,

 

 

ক্রমশ চোরাবালিতে তলিয়ে যেতে যেতে ভাবি,
একদিন কি বিশ্বাস করেছিলাম ভীষণ!

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডা থেকে ৮ মাসে বহিষ্কার ৩৪০ বাংলাদেশি, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮

১

জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ সম্মেলন

২

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

৩

ঈদুল ফিতর ও ঈদুল আজহা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায়

৪

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

৫

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

৬

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৭

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৮

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৯

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

১০

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

১২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

২০