৬ মার্চ ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজে পাখির আঘাত, জরুরি অবতরণ

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি উড়োজাহাজ পাখির আঘাতের শিকার হয়ে জরুরি অবতরণ করছে। উড়োজাহাজে ১৪৭ জন যাত্রীসহ ছয়জন ক্রু ছিলেন  ।এমন ঘটনায় উড়োজাহাজটি গতকাল রোববার কিউবার রাজধানী হাভানায় জরুরি অবতরণ করেন।

উড়োজাহাজটির গন্তব্য ছিল কিউবার হাভানা থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল। কিউবার কর্তৃপক্ষ জানিয়েছে, হাভানা থেকে উড়োজাহাজটি উড্ডয়নের পরই পাখির আঘাতের শিকার হয়। এতে উড়োজাহাজটির ইঞ্জিনে সমস্যা দেখা যায়। এ অবস্থায় উড়োজাহাজটি জরুরি অবতরণের জন্য হাভানায় ফিরে আসে।

বিবৃতিতে আরও বলা হয়, পাখি আঘাত হানার পর উড়োজাহাজটিকে নিরাপদে হাভানায় ফিরিয়ে আনেন পাইলটরা। কেবিনে ধোঁয়া ঢুকে যাওয়ায় জরুরি অবতরণের পর উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়।

যাত্রীদের আরেকটি ফ্লাইটে ফোর্ট লডারডেলে পাঠানো হবে বলে জানায় সাউথওয়েস্ট এয়ারলাইনস।

কিউবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে।

সাউথওয়েস্ট এয়ারলাইনস ও কিউবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটির কেবিনে ধোঁয়া ঢুকে পড়েছিল। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে সাউথওয়েস্ট এয়ারলাইনস জানিয়েছে, বোয়িং ৭৩৭ ফ্লাইটটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন। আর ক্রু ছিলেন ছয়জন।

বিমানবন্দর থেকে আকাশে ওড়ার (টেক-অফ) কিছুক্ষণ পরই উড়োজাহাজটির একটি ইঞ্জিন ও ডগায় পাখি আঘাত করে বলে জানায় সাউথওয়েস্ট এয়ারলাইনস।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক. মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

বিশ্বকাপের সেরা গোলরক্ষক উনাই সিমন: ‘গ্লাভসগুলো খুব একটা কাজে লাগেনি’

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেনে যোগ দিল লিবিয়া

১০

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

১১

বাংলাদেশ-আমেরিকান কমিউনিটির সেতুবন্ধনে ‘বাংলাদেশ আমেরিকান ককাস’-এর আত্মপ্রকাশ

১২

ইতালি প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি

১৩

মিশিগানে ধর্মীয় আবহে চলছে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও কিরাআত প্রতিযোগিতা

১৪

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

১৫

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

১৬

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

১৭

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

১৮

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

১৯

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

২০