বাংলা সংবাদ ডেস্ক
২০ জুন ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোপার শুরুতেই কানাডাকে ২ গোলে হারালো আর্জেন্টিনা

শুরু হয়ে গেছে কোপা আমেরিকার দামামা। শুক্রবার (২১ জুন) উদ্বোধনী দিনেই কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করেছে আর্জেন্টিনা। আর কানাডার বিপক্ষে জয় দিয়েই আসর শুরু করল বর্তমান চ্যাম্পিয়নরা। মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে কানাডাকে ২-০ গোলে হারিয়েছে মেসির দল।

কানাডা কঠিন প্রতিপক্ষ না হলেও সাম্প্রতিক সময়ে তারা দারুণ ফুটবল খেলছে। যার কারণে তাদের বিপক্ষে সেরা একাদশ নিয়েই ফর্মেশন সাজিয়েছিলেন কোচ স্ক্যালোনি।

যদিও মেসি-মারিয়ারা প্রথম হাফে কোন গোলের দেখা পায়নি। তবে প্রথম হাফে কানাডাও আক্রমণ করেছে আর্জেন্টিনার শিবিরে। তবে তাদের আক্রমণ তেমন ধারাল ছিল না।

দ্বিতীয় হাফের শুরুতেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৪৯তম মিনিটে ডি-বক্সে ম্যাক অ্যালিস্টারকে দারুণ এক পাস দেন মেসি। তবে গোলরক্ষক তার দিকে তেড়ে আসায় সেই বল জুলিয়ান আলভারেজের কাছে বাড়িয়ে দেন অ্যালিসটার। বল পেয়ে ফাঁকা জালে বল পাঠান ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।

এরপর বেশকিছু আক্রমণ করে দুই দলই। তবে কোন আক্রমণই তেমন ধারাল ছিল না। ম্যাচের ৮০তম মিনিটে কানাডার গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ৮২তম মিনিটে আবারও এক সহজ সুযোগ মিস করে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজ গোলরক্ষককে একা পেয়েও বাইরে দিয়ে শট করেন। তবে ৮৮তম মিনিটে আর ভুল করেননি ইন্টার মিলানের এই স্ট্রাইকার। মেসির বাড়ানো পাস থেকে দারুণ এক গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন লাউতারো মার্টিনেজ।

কানাডাও বেশকিছু সুযোগ পেয়েছিল গোল করার, তবে সুযোগকে কাজে লাগাতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় দিয়েই কোপায় শুভ সূচনা করল আর্জেন্টিনা। সময় সংবাদ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১০

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১১

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১২

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৩

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৪

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৫

বসুধা : অনামিকা নেওয়াজ

১৬

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৭

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৮

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৯

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

২০