বাংলা সংবাদ ডেস্ক
১ অক্টোবর ২০২৬, ৫:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

নিউইয়র্কবাসীকে সরকারি চাকরি খোঁজা ও আবেদনে সহায়তা দিতে ম্যানহাটনে চালু হয়েছে ‘জবস এনওয়াইসি সেন্টার’। ২৮ সেপ্টেম্বর লাফায়েত স্ট্রিটের ২ নম্বর ভবনে কেন্দ্রটির উদ্বোধন করেন মেয়র জোহরান মামদানি। আগামী ৫ অক্টোবর থেকে সেখানে নিয়মিত সরাসরি সেবা পাওয়া যাবে।

 

নগরের স্মল বিজনেস সার্ভিসেস ও সিটিওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস বিভাগের যৌথ উদ্যোগে কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। এখানে চাকরিপ্রার্থীরা শূন্য পদ খোঁজা, আবেদনপত্র প্রস্তুত করা ও সিভিল সার্ভিস পরীক্ষার প্রক্রিয়া বুঝতে সহায়তা পাবেন। নিয়োগকারী সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি চাকরির মেলা, সাক্ষাৎকার ও কর্মশালাও অনুষ্ঠিত হবে। বর্তমান নগরকর্মীরাও পদোন্নতি ও ক্যারিয়ারে অগ্রগতির বিষয়ে পরামর্শ নিতে পারবেন।

 

মেয়র মামদানি বলেন, সরকারি চাকরিতে প্রবেশের পথ সহজ ও বোধগম্য হওয়া উচিত। নতুন কেন্দ্রটি নিউইয়র্কবাসীকে উপযুক্ত সুযোগ খুঁজে পেতে এবং নিয়োগের প্রস্তুতি নিতে সহায়তা করবে। উদ্বোধনের সময় তিনি নগরের বিজনেস এক্সপ্রেস সার্ভিস টিমের নতুন ১৭ সদস্যকে শপথবাক্য পাঠ করান। নগর প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে চালু হওয়া জবস এনওয়াইসি উদ্যোগ এ পর্যন্ত ৪৭টি নগর সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানের জনবল নিয়োগে সহায়তা করেছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন

১

ট্রাম্পকেয়ার’ চালুর প্রস্তাব, এল-সাইদের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

২

জিয়াউর রহমানের পর শিকাগোতে খালেদা জিয়ার নামেও সড়ক

৩

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

৪

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

৫

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

৬

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

৭

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

৮

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

৯

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

১০

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

১১

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

১২

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

১৩

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১৪

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১৫

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

১৬

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১৭

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১৮

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

১৯

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

২০