ভালোবাসার দেশ
ইশতিয়াক রুপু
সবুজের দেশে সব অবুজের দল
বদলের দিনরাতে,কেনো কোলাহল ?
জনগন করছে আশা,আসবে সুসময়
আসবে সুদিন,হবেই হবে জনতার জয়
নাই নাই আওয়াজে,গেলো গেলো সমাচার
গোলমেলে ভাবনায় খামোখাই চিৎকার,
চারদিক সবদিক, হয়নাই ফিকে
কে হাঁকে বারবার,কে নিয়েছে ঠিকে ?
যাচ্ছে সময়, যাচ্ছে কাল
কষ্ট কিম্বা কঠিনে
সেই গল্প ফুরিয়ে যাবে
মাস নয়তো আসছে দিনে।
যুদ্ধ যুদ্ধ খেলছে ওরা, দুনিয়া জুড়ে অশান্তি
না শুনছে কারো কথা, ধংস নিয়ে রাজনীতি।
শেষ হবে দুঃখ,উড়বে শান্তির পাখি
ধৈর্য ধরে নিজ দেশ,ভালবাসায় মাখি।
মন্তব্য করুন