বাংলা সংবাদ ডেস্ক
১২ জুলাই ২০২৪, ২:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা-কলম্বিয়ার ফাইনাল পরিচালনায় ব্রাজিলের রেফারি

আর মাত্র একটি ম্যাচ। এরপরেই জানা যাবে, কে হচ্ছে কোপা আমেরিকার এবারের চ্যাম্পিয়ন। আগামী সোমবার মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল। যেখানে শিরোপা যুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। আর এই ম্যাচটিই পরিচালনা করবেন ব্রাজিলের রেফারি হাফায়েল ক্লাউস।

আনুষ্ঠানিক বিবৃতিতে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে কনমেবল। প্রায় দশ বছর ধরে ফিফার ম্যাচ অফিসিয়ালদের তালিকায় আছেন ৪৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।

২০১৫ সাল থেকে ফিফা রেফারি হিসেবে বিভিন্ন ম্যাচ পরিচালনা করছেন ক্লাউস। কাতারে ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বে ইংল্যান্ড-ইরান ও কানাডা-মরক্কো ম্যাচেও ছিলেন তিনি। এবার থাকবেন কোপার ফাইনালে।

৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠল টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া। অন্যদিকে, শ্রেষ্ঠত্ব ধরে রাখার ‍মিশন মেসিদের। সবমিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

ঘরের মাঠ মায়ামিতেই মেগা ফাইনাল খেলবেন লিওনেল মেসি। যা ইন্টার মায়ামির সমর্থকদের জন্য বেশ আনন্দের বিষয়। কারণ প্রিয় তারকা যে আরও একটি শিরোপা জয়ের অপেক্ষায়। তবে, প্রতিপক্ষ কলম্বিয়া বলেই কিছুটা দুশিন্তা তো থেকেই যাচ্ছে আলবিসেলেস্তদের। এর আগে একবারই দুই দলের দেখা হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। ১৯৯১ সালের সেই ফাইনালে ২-১ গোলে জয় নিয়ে ফেরে আর্জেন্টিনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১০

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১১

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১২

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৩

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৪

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৫

বসুধা : অনামিকা নেওয়াজ

১৬

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৭

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৮

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৯

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

২০