নিউজ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৪, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘১৬ মাসের বাচ্চা ফেলে পালিয়ে বেড়াচ্ছি, কেউ খোঁজ নেয় না’

তিন সন্তানের জননী উম্মে হানি সেতু। ছোট বাচ্চাটার বয়স ১৬ মাস। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। কখনো ঢাকায় থাকেন, কখনো-বা চট্টগ্রামে।

 

মূলত তিনি পালিয়ে বেড়াচ্ছেন। তবে তিন সন্তানের কাউকেই তিনি সঙ্গে রাখতে পারছেন না। দলের কেউ খোঁজও রাখছেন না সন্তানদের। জেলা যুবলীগের ওই নেত্রী এসব বলে ক্ষোভ ঝেড়েছেন। সম্প্রতি একটি ভয়েস রেকর্ডে তিনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ওই ভয়েস রেকর্ডটি অনেকের মেসেঞ্জারে ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের কোনো মেসেঞ্জার গ্রুপে তিনি ওই ভয়েস রেকর্ডটি দেন।

 

উম্মে হানি সেতু ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহসভাপতি হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর তার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, ‘দল করেছি কিন্তু কখনো ভালো জায়গায় রাখেনি। নেতারা বাঁকা করে তাকিয়েছে, কেন তাকিয়েছে, সেটাও বুঝি।

দেখতে যথেষ্ট সুন্দরীই, বিশ্রী তো আর না! কোন নেতা কোন দৃষ্টিতে তাকিয়েছে, তারা কখনোই বোনের সম্মান দেয়নি।’ ভয়েস রেকর্ডে প্রথমেই নিজের পরিচয় দেন উম্মে হানি সেতু। বলতে শোনা যায়, ‘আমার নামে তিনটি মামলা করা হয়েছে। আমিসহ কয়েকজন মামলা খেয়েছি। অনেক সিনিয়র নেত্রী আছে, তাদের বিরুদ্ধে মামলা হয়নি। আমি মামলা খেয়ে অনেক কষ্ট করতেছি, উনারা ভালো থাকুক। উনারা মামলা খেলে উনাদের কষ্ট হওয়ার কথা ছিল না, উনাদের ঘরে কোনো ছোট বাচ্চা নাই। আমার ১৬ মাসের একটি ছোট বাচ্চা আছে। ওই বাচ্চাটাকে ফেলে ঢাকা ও চট্টগ্রামে পড়ে আছি। একটা মানুষ আমার বাসায় খবর নেয় না, আমার ছোট তিনটা বাচ্চা কী খায়। বাচ্চাগুলো কী করে, বাড়িতে বাজার আছে কি না, তা ফোন দিয়ে খবর নেয়নি।’

 

উম্মে হানি সেতু ক্ষোভ প্রকাশ করে ভয়েস রেকর্ডে উল্লেখ করেন, আন্দোলন চলাকালেও তারা যথেষ্ট সাপোর্ট পাননি। প্রাকৃতিক কাজ সারতে এক নেতার বাড়িতে গিয়ে দেখেন তিনি স্ত্রীকে নিয়ে খাচ্ছেন। অথচ উনিসহ সঙ্গে থাকাদের একবারের জন্যও বলেননি আন্দোলনের কী অবস্থা কিংবা কেউ খাবে কিনা। রবং অনেকটা তাচ্ছিল্যের সঙ্গে প্রশ্নের উত্তর দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

১

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

২

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৩

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৪

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৫

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৬

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৭

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৮

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৯

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১০

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

২০