২ নভেম্বর ২০২৩, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কারকে ৩০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচে রীতিমত ইতিহাস রচনা করে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে রোহিত শর্মার দল। ভারতের দেওয়া পাহাড়সমান ৩৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় পেসারদের বোলিং তোপে ২০তম ওভারে মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। ফলে ৩০২ রানের বিশাল ব্যবধানে লজ্জার হারের রেকর্ড গড়ল কুশল মেন্ডিসের দল। যা বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে হারের রেকর্ড। টানা সাত জয়ে প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া।

ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর রীতিমত উইকেট পরার হিড়িক পড়ে যায় লঙ্কানদের। ফলে ইনিংসের চতুর্থ ওভারে মাত্র ৩ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ম্যাথিউসরা।

মোহাম্মদ সিরাজের বোলিং নৈপুণ্যে কিছুদিন আগে এশিয়া কাপের ফাইনালে মাত্র ৫০ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। এই ডানহাতি পেসারের বিধ্বংসী বোলিং তোপে মাত্র ৫৫ রানেই অলআউট হয়ে যায় মেন্ডিসের দল। শামি নেন ৫ উইকেট। এর আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারে দিলশান মাদুশঙ্কার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ওপেনার রোহিত শর্মা। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন বিরাট কোহলি ও গুভমান গিল।

দুইজনেই দেখেশুনে মিডেল ওভারে খেলতে থাকেন। লঙ্কান বোলারদের উপর চড়াও হয়ে দুজনে নিজেদের অর্ধশতক তুলে নেন। ২৫তম ওভার শেষে এই দুই টপ অর্ডার ব্যাটারই তাদের শতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৩০তম ওভারে ৮ রানের আক্ষেপ নিয়ে ব্যক্তিগত ৯২ রানে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন গিল।

বিশ্বকাপে আজ নিজেদের সপ্তম ম্যাচ খেলতে নামার আগে ওয়ানডেতে কোহলির শতকের সংখ্যা ছিল ৪৮টি। ওয়াংখেড়েতে লঙ্কানদের বিপক্ষে অর্ধশতক হাঁকিয়ে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ শতক হাঁকানোর রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছিলেন কোহলি। তবে ধর্মাশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ রানে আউট হওয়া এই তারকার ভাগ্যে যেন আজও সহায় হয়নি।

ব্যক্তিগত ৮৮ রান করে আক্ষেপকে সঙ্গী করে মাদুশঙ্কার বলে সাজঘরে ফিরেন কোহলি। গিলের পর শতক বঞ্চিত হন ভারতের এই সেরা ব্যাটার। শেষ দিকে আইয়ারের ৫৬ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংসে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় ভারত।

শেষ দিকে জাদেজার ২৪ বলে ৩৫ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫৭ রানের পুঁজি পায় ভারত। শ্রীলঙ্কার হয়ে ৫টি উইকেট নিয়ে এবারের আসরের সর্বোচ্চ (১৮) উইকেট শিকারি বনে গেছেন দিলশান মাদুশঙ্কা।

শ্রীলঙ্কা একাদশ: পথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশান হেমান্থা, মহেশ থেকশানা, কাসুন রাজিথা, দুশমান্থা চামিরা, দিলশান মাদুশঙ্কা।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১০

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১১

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১২

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৩

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৪

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৫

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৬

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৮

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৯

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

২০