১৩ জুলাই ২০২২, ৭:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কাজুড়ে জরুরি অবস্থা জারি

বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় প্রাঙ্গণে স্লোগান দিলে পুলিশ টিয়ারগ্যাস ব্যবহার করে তাদের সরিয়ে দিতে চায়। ফাই ছবি। [রফিক মকবুল/দ্য অ্যাসোসিয়েটেড প্রেস]

শ্রীলঙ্কাজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর কয়েক ঘণ্টার মধ্যেই জরুরি অবস্থা জারির ঘোষণা দিলেন তিনি।

এছাড়া শ্রীলঙ্কান একটি প্রদেশে কারফিউও জারি করা হয়েছে। আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী শ্রীলঙ্কাজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে একটি সামরিক বিমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপ পালিয়ে যান বলে জানান দেশটির অভিবাসন কর্মকর্তারা। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ৭৩ বছর বয়সী গোতাবায়া, তার স্ত্রী ও এক দেহরক্ষীসহ চার যাত্রী নিয়ে সামরিক বিমান অ্যান্তোনভ–৩২ মঙ্গলবার মধ্যরাতে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে যাত্রা করে।

মূলত শ্রীলঙ্কার কোনো আইনেই ক্ষমতাসীন প্রেসিডেন্টকে গ্রেপ্তারের বিধান নেই। তবে পদত্যাগের পর গ্রেপ্তার হওয়ার হাত থেকে বাঁচতে প্রেসিডেন্ট গোতাবায়া বিদেশে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া গোতাবায়ার পলায়নের পর বুধবার ভোর থেকেই বিজয় উদযাপনে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর রাস্তায় নেমে এসেছেন দেশটির মানুষ। অনেকেই শহরের প্রধান প্রতিবাদস্থল বলে পরিচিত গল ফেস গ্রিন-এ জমায়েত হয়েছেন।

বিবিসি বলছে, সেখানে তৈরি করা একটি অস্থায়ী মঞ্চে সাধারণ মানুষ উত্তপ্ত বক্তৃতা শুনছেন এবং এই ধারণা উপলব্ধি করছেন যে, সরকার এবং নেতারা তাদের সঙ্গে গভীরভাবে বিশ্বাসঘাতকতা করেছেন।

এসব বক্তৃতার সাথে সাথে এসব মানুষ সিংহলী ভাষায় ‘ভিক্টরি টু দ্য স্ট্র্যাগল’ বা ‘সংগ্রামে বিজয়’ স্লোগান দিচ্ছেন।

এদিকে বুধবার একদল বিক্ষোভকারীর ওপরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে শ্রীলঙ্কান পুলিশ। মূলত বিক্ষোভকারীদের ওই দলটি বুধবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে এই পদক্ষেপ নেয় পুলিশ।

বিবিসি বলছে, ফ্লাওয়ার রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে একদল বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। বিক্ষোভকারীরা সেখানে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি বক্তৃতা করছেন।

মালদ্বীপে গা ঢাকা দিয়েছেন রাজাপক্ষে: দেশ ছেড়ে পালিয়ে মালদ্বীপে গা ঢাকা দিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। বুধবার গভীর রাতে সেনাবাহিনীর বিশেষ বিমানে করে তিনি মালদ্বীপে পালিয়ে যান। দেশটির অভিবাসন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এ খবর প্রকাশ করে।

এএফপির খবরে বলা হয়, ৭৩ বছর বয়সী গোতাবায়া রাজাপক্ষে মঙ্গলবার দিবাগত রাতে তার স্ত্রী ও এক দেহরক্ষীসহ চার সঙ্গী নিয়ে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে রওয়ানা দেন। তারা সামরিক বাহিনীর বিশেষ বিমান অ্যান্তোনভ–৩২ বিমানটি ব্যবহার করেছিলেন। বুধবার ভোরে তিনি মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছান।

মালে বিমানবন্দরের এক কর্মকর্তারা জানান, গোতাবায়াকে পুলিশ পাহারায় একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। পরে শ্রীলংকার প্রধানমন্ত্রীর কার্যালয় গোতাবায়ের পালানোর তথ্য নিশ্চিত করে সংবাদ মাধ্যমে এক বিবৃতি দেয়।

এর আগে, মঙ্গলবার দেশ ছাড়তে গিয়ে বিমানবন্দরে বাধার সম্মুখীন হন গোতাবায়ে। সে সময় বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা গোতাবায়েকে দেশ ছাড়ার অনুমতি দিতে অস্বীকৃতি জানান। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার আগে রাজাপক্ষে ও তার স্ত্রী বিমানবন্দরের পাশে একটি সামরিক ঘাঁটিতে রাত যাপন করেন। এর আগে, চলতি সপ্তায় গণবিক্ষোভে প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে পালান গোতাবায়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ সম্মেলন

১

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

২

ঈদুল ফিতর ও ঈদুল আজহা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায়

৩

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

৪

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

৫

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৬

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৭

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৮

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৯

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১০

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

১১

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১২

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১৩

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১৫

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৬

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৭

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৮

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৯

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

২০