বাংলা সংবাদ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ সম্মেলন

নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে ‘সিভিল সোসাইটি এনগেজমেন্ট ফর ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বপরিসরে বাংলাদেশের ইতিবাচক পরিচিতি তুলে ধরতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত, নাগরিক সমাজ এবং নতুন প্রজন্মকে আরও সক্রিয়ভাবে যুক্ত করার প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে অনুষ্ঠানে।

 

নিউইয়র্ক স্থানীয় সময় রোববার ২৭ সেপ্টেম্বর বিকেলে লাগোয়ার্ডিয়াস্থ ডাবলট্রি হিলটন হোটেলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনআরবির উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরসহ বিভিন্ন দেশের কূটনীতিক, প্রবাসী বাংলাদেশি এবং আন্তর্জাতিক ব্যবসায়ী নেতারা অংশ নেন। আলোচনায় আহসান এইচ মনসুর বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রবাসীদের, বিশেষ করে তরুণদের সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দক্ষতা ও সক্ষমতা কাজে লাগানো গেলে তারা দেশের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

 

অনুষ্ঠানের অতিথি বক্তা লন্ডনের ওয়ার্দিং কাউন্সিলের ডেপুটি মেয়র হেনা চৌধুরী যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের আরও বেশি করে দেশের উন্নয়নমূলক কাজে যুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সভাপতির বক্তব্যে সেন্টার ফর এনআরবির চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরী বলেন, প্রতিবছর জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় নিউইয়র্ককে ঘিরে বিশ্ববাসীর বিশেষ আগ্রহ তৈরি হয়। ফলে এ সময়ে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার উদ্যোগ আন্তর্জাতিক পর্যায়ে সহজে দৃষ্টি আকর্ষণ করতে পারে।

 

তিনি বলেন, সেন্টার ফর এনআরবি একটি বেসরকারি অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে বিশ্বমঞ্চে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ কার্যক্রম পরিচালনা করে আসছে। শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে একটি দেশের পরিচিতি বিশ্বদরবারে তুলে ধরা সম্ভব নয়। এ ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোগকেও এগিয়ে আসতে হবে। সেকিল চৌধুরী আরও বলেন, এনআরবি সেন্টার জাতিসংঘের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে আয়োজন করে বিদেশি অংশীজন ও প্রবাসীদের বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করছে।

 

নতুন প্রজন্মের অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশ ও প্রবাসে থাকা তরুণদের ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ কার্যক্রমে ব্যাপকভাবে যুক্ত করা প্রয়োজন। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তাদের কর্মশক্তিকে কাজে লাগিয়ে এ উদ্যোগকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। একই সঙ্গে সরকারকে দেশে ও বিদেশে থাকা তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি। সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রবাসী বাংলাদেশিরা দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন না, বিভিন্ন পেশা ও কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতার স্বাক্ষর রেখে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পরিচিতি তুলে ধরছেন। আলোচনায় বক্তারা নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্বমঞ্চে একটি ইতিবাচক ও স্বনির্ভর বাংলাদেশের বার্তা তুলে ধরার ওপর গুরুত্ব দেন।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উত্তর আমেরিকার গ্লোবাল চেয়ারম্যান ইয়োশি ইকোতা, পরিবেশবিদ ইনা ইসলাম, অর্থনীতিবিদ ড. শওকত আলী, সংবাদপত্র সম্পাদক ডা. ওয়াজেদ খান, ব্যবসায়ী পল খান, ইমাম শেখ জুনায়েদ, অ্যাডভোকেট নাসির চৌধুরী, ডা. জুন্নন চৌধুরী, মুনার আরমান চৌধুরী, কণ্ঠশিল্পী শুভ্র দেব, লিগ অব আমেরিকার শাহিদা শিকদার হাই, রওশান হক, রিয়েলটর নাদির খান, কমিউনিটি নেতা আব্দুর রহিম, অপটিমিষ্টের চেয়ারম্যান শামিম আহমদ, সৈয়দা ফাওজিয়া মুন্নী, জেএমসির নির্বাহী সদস্য জুলকার হায়দার, সৈয়দ আতিক, আব্দুস সহিদ এবং নিউইয়র্ক ইলেকশন বোর্ডের কর্মকর্তা মাসুদ মাসুমসহ অনেকে। আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক ব্যবসায়ী, অর্থনীতিবিদ, পরিবেশবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক এবং প্রবাসী নাগরিক সমাজের বিশিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ সম্মেলন

১

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

২

ঈদুল ফিতর ও ঈদুল আজহা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায়

৩

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

৪

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

৫

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৬

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৭

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৮

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৯

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১০

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

১১

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১২

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১৩

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১৫

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৬

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৭

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৮

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৯

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

২০