৭ অক্টোবর ২০২২, ৬:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নোবেল শান্তি পুরস্কার পেলেন বেলারুশের আলেস বিলিয়াতস্কি

শান্তিতে নোবেল পেলেন আলেস বিলিয়াতস্কি

নরওয়েজিয়ান নোবেল কমিটি ২০২২ সালের জন্য  শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করেছে একজন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে। ব্যক্তি হিসেবে এবারের  শান্তিতে নোবেল পুরস্কার পেলেন বেলারুশের মানবাধিকার আইনজীবী আলেস বিলিয়াতস্কি।

সেইসাথে রাশিয়ান মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ এবারের  শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।  শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীরা নিজ দেশে সুশীল সমাজের প্রতিনিধিত্ব করেন।

১৯৮০–এর দশকের মাঝামাঝি বেলারুশের গণতন্ত্র আন্দোলনের সূচনাকারীদের একজন ছিলেন আলেস বিলিয়াতস্কি। তিনি তার নিজের দেশে গণতন্ত্র প্রচার এবং শান্তি রক্ষার উন্নয়নে তার জীবন উৎসর্গ করেছেন।

সরকারী কর্তৃপক্ষে রোষানলে বারবার পড়তে হয়েছে আলেস বিলিয়াতস্কিকে। তিনি এখনও বিনা বিচারে আটক রয়েছেন।

মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ১৯৮৭ সালে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের মানবাধিকার কর্মীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।  শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী আন্দ্রে শাখারভ এবং মানবাধিকার আইনজীবী স্বেতলানা গানুশকিনা এই সংগঠন প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর, মেমোরিয়াল রাশিয়ার বৃহত্তম মানবাধিকার সংস্থায় পরিণত হয়। সংগঠনটি সামরিকবাদের বিরুদ্ধে লড়াই এবং আইনের শাসনের ভিত্তিতে মানবাধিকার ও সরকারকে উন্নীত করার প্রচেষ্টার অগ্রভাগে দাঁড়িয়েছে।

ইউক্রেনে মানবাধিকার ও গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে ২০০৭ সালে কিয়েভে সেন্টার ফর সিভিল লিবার্টিজ প্রতিষ্ঠিত হয়েছিল। ইউক্রেনীয় নাগরিক সমাজকে শক্তিশালী করার জন্য এবং ইউক্রেনকে একটি পূর্ণাঙ্গ গণতন্ত্রে পরিণত করার জন্য কাজ করছে তারা।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর, সেন্টার ফর সিভিল লিবার্টিজ ইউক্রেনের বেসামরিক জনগণের বিরুদ্ধে রাশিয়ান যুদ্ধাপরাধ শনাক্ত ও নথিভুক্ত করার প্রচেষ্টায় নিযুক্ত রয়েছে।

আরোও পড়ুনঃ ‘ব্লাড মুন’ দেখার সাক্ষী হতে চলেছে মিশিগান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

১

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

২

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৩

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৪

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৫

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৬

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৭

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৮

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৯

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১০

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

২০