৫ মার্চ ২০২৩, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানিদের জৈব কম্পিউটার তৈরির চেষ্টা

ছবি সংগৃহীত

মানুষের মস্তিস্কের কোষের শক্তিকে কাজে লাগিয়ে সুপারকম্পিউটারের চেয়ে শক্তিশালী কম্পিউটার তৈরি করার চেষ্টা চলছে। বিজ্ঞানিদের এই গবেষণা কম্পিউটারপ্রযুক্তির ভবিষ্যৎ বদলে দিতে পারে। ফ্রন্টায়ার্স ইন সায়েন্স সাময়িকীতে গবেষণাসংক্রান্ত নিবন্ধটি গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে ।

এত দিন কেবল বৈজ্ঞানিক কল্পকাহিনিতেই এ কথা শোনা যেত। কিন্তু যুক্তরাষ্ট্রের একদল গবেষক এ ধরনের যন্ত্র নিয়ে গবেষণা শুরু করেছেন। তাঁরা ক্ষেত্রটির নাম দিয়েছেন ‘অর্গানয়েড ইনটেলিজেন্স’ বা কৃত্রিম অঙ্গসদৃশ বুদ্ধিমত্তা। গবেষকেরা দাবি করছেন, তাঁদের এই গবেষণা কম্পিউটারপ্রযুক্তির ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাঁরা এই বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ‘জৈব কম্পিউটার’ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছেন।

অর্গানয়েড হলো অঙ্গসদৃশ পরীক্ষাগারে তৈরি কোষ। ত্রিমাত্রিক অঙ্গকাঠামোগুলো সাধারণত স্টেম সেল নামের বিশেষ কোষ থেকে তৈরি করা হয়। দুই দশকের বেশি সময় ধরে পরীক্ষাগারে স্টেম সেল থেকে বিভিন্ন অঙ্গ তৈরিতে কাজ করছেন গবেষকেরা।

বলাহয়েছে কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিপ্লব তৈরি হয়েছে। এই প্রযুক্তি এখন অনন্য উচ্চতায় পৌঁছেছে। জৈব কম্পিউটিংয়ের মাধ্যমে কম্পিউটারের শক্তি আরও বাড়িয়ে দেওয়া এবং বর্তমান প্রযুক্তিগত সীমা অতিক্রম করার এক বিরাট প্রচেষ্টা চালানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের গবেষকেরা বলছেন, মস্তিষ্কের অর্গানয়েডের সঙ্গে মানুষের মস্তিষ্কের মিল খুবই কম। তবে কৃত্রিমভাবে তৈরি এই মস্তিষ্কের আকার খুবই ছোট। তবে কলমের বিন্দুর সমান এই কোষে যে নিউরন থাকে, তা মানুষের মস্তিষ্কের মতোই কাজ করতে পারে। এই নিউরন বিভিন্ন ধরনের যোগাযোগ স্থাপন করতে সক্ষম। কৃত্রিম মস্তিষ্কের এই কার্যক্রমকে গবেষকেরা বলছেন, ‘একটি পাত্রে সৃষ্ট বুদ্ধিমত্তা’।

জনস হপকিনস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের পরিবেশগত স্বাস্থ্য ও প্রকৌশলের অধ্যাপক থমাস হারতং ২০১২ সাল থেকে মানুষের ত্বকের কোষ ব্যবহার করে মস্তিষ্কের অর্গানয়েডস তৈরির কাজ শুরু করেন। সহকর্মীদের সঙ্গে নিয়ে মস্তিষ্কের অর্গানয়েডস থেকে একধরনের জৈবিক হার্ডওয়্যার তৈরির পরিকল্পনা করেন তিনি। তাঁদের ধারণা, এই নেটওয়ার্ক আরও বেশি শক্তিসাশ্রয়ী ও সুপারকম্পিউটারের চেয়ে শক্তিশালী হবে। একে তাঁরা তাই ‘বায়োকম্পিউটার’ বা জৈব কম্পিউটার নাম দেন।

এই কম্পিউটার মস্তিষ্কের অর্গানয়েডের যে নেটওয়ার্ক তৈরি করবে, তা ভবিষ্যতে বিভিন্ন ওষুধ পরীক্ষায় বৈপ্লবিক ফল আনবে বলে মনে করেন তাঁরা। আলঝেইমারের মতো রোগের জন্য ওষুধ পরীক্ষায় একে ব্যবহার করা যাবে। এ ছাড়া মানুষের মস্তিষ্কের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তথ্য দেবে, যা ভবিষ্যতে কম্পিউটারের ধারণা পরিবর্তন করে দিতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

বিশ্বকাপের সেরা গোলরক্ষক উনাই সিমন: ‘গ্লাভসগুলো খুব একটা কাজে লাগেনি’

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেনে যোগ দিল লিবিয়া

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

১০

বাংলাদেশ-আমেরিকান কমিউনিটির সেতুবন্ধনে ‘বাংলাদেশ আমেরিকান ককাস’-এর আত্মপ্রকাশ

১১

ইতালি প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি

১২

মিশিগানে ধর্মীয় আবহে চলছে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও কিরাআত প্রতিযোগিতা

১৩

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

১৪

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

১৫

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

১৬

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

১৭

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

১৮

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

১৯

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

২০