নিউজ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যানজট নিরসনে দ্রুত সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজধানীর যানজট সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

 

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের যানজট কমাতে হবে। আমাদের দ্রুতই এর সমাধান খুঁজে বের করতে হবে।

 

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ট্রাফিক পুলিশকে কিছু পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ করতে বলা হয়। যেটির অধীনে যানজট কমাতে শুরুতে দুই-তিনটি গুরুত্বপূর্ণ সড়কের পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেয়া হয়। এসব সড়কের বাস থামানোর স্থানে বাস থামানোর সময় দুই মিনিটের কম রাখার ব্যবস্থা করা এবং পর্যায়ক্রমে তা অন্যান্য সড়কে প্রয়োগ করার পরামর্শ দেয়া হয়। বুয়েটের বিশেষজ্ঞদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অন্তত একটি ‘ট্রাফিক করিডরে’ নিজস্ব সমাধান খুঁজে বের করার নির্দেশ দেয়া হয়। স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় ট্রাফিকের সিগন্যাল ব্যবস্থা সংস্কারের পদক্ষেপ নিতেও বৈঠকে বলা হয়েছে।

 

পরিবহন ও ট্রাফিক ব্যবস্থা বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন সভায় একটি উপস্থাপনা দেন। এতে তিনি বলেন, ঢাকা শহরে যানজটে বছরে অন্তত ৪০ হাজার কোটি টাকার ক্ষতি হয়।
সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নাজমুল হাসান বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েনের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

 

আগামী সপ্তাহের শেষ নাগাদ ট্রাফিক সদস্যদের পুরোপুরি মোতায়েন করা যাবে বলে বৈঠকে আশা প্রকাশ করেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লে. জেনারেল আবদুল হাফিজ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. হাদিউজ্জামান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ বক্তব্য রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ সম্মেলন

১

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

২

ঈদুল ফিতর ও ঈদুল আজহা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায়

৩

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

৪

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

৫

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৬

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৭

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৮

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৯

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১০

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

১১

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১২

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১৩

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১৫

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৬

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৭

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৮

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৯

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

২০