নিউজ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করতে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার দিনক্ষণ ঠিক করা হয়েছে। আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর ঢাকায় মার্কিন প্রতিনিধিদলের সফরকালে এই আলোচনা হবে।

 

ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস অংশ নেবেন। তার মানে বৈঠকটি খুবই উচ্চমানের এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে গ্রহণে সক্ষম। সেখানে রাজস্ব ও মুদ্রানীতি, স্বাস্থ্য ও আর্থিক ব্যবস্থা, তৈরি পোশাক খাত, ঋণ নিয়ে ফলপ্রসূ আলোচনা হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রতিনিধিদলের মূল্যায়ন ও পরামর্শ অন্তর্বর্তী সরকার তার নীতি-নির্ধারণে যোগ করতে পারে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে এ প্রথম উচ্চপর্যায়ের আলোচনার আয়োজন করা হয়েছে। মার্কিন প্রতিনিধিদলে দেশটির অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের কর্মকর্তারা থাকবেন। বাংলাদেশের পক্ষে সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে ক্রমান্বয়ে আলোচনা করবে প্রতিনিধিদল।

 

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করার মধ্য দিয়ে বাংলাদেশ অর্থনৈতিক দুর্বলতা মোকাবিলা করে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা ও ভবিষ্যতে অধিকতর সমৃদ্ধির ভিত্তি তৈরি করতে পারবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী। আইএমএফ ও অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের যে সম্পৃক্ততা, যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দেবে। আর্থিক খাতের গভীর সংস্কার, দুর্নীতি হ্রাস ও টেকসই রাজস্ব ব্যবস্থার উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশ যে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে চায়, তার প্রতিও যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত সপ্তাহে জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের ঢাকা সফরকালে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা হবে। তিনি বলেন, বলেন, তারা অল্প সময়ের জন্য আসছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফরে দ্বিপক্ষীয় সব বিষয়গুলো নিয়েই আলোচনা হবে। আমরা চেষ্টা করব, তাদের সঙ্গে যে বিষয়গুলো আছে, সেটাকে এগিয়ে নেওয়ার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১০

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

১১

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

১২

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

১৩

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

১৪

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

১৫

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

১৬

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

১৮

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১৯

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

২০