সিলেট প্রতিনিধি
৩০ অগাস্ট ২০২৪, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্যার্তদের মাঝে আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানে ত্রাণ বিতরণে ভূমিকা রাখছে বিভিন্ন সামাজিক সংগঠন। গত ২৫ আগস্ট সিলেটের জনপ্রিয় মানবিক সংগঠন আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পঞ্চানন্দনপুর, নওয়াগাঁও, গোপীনগর আশ্রয়কেন্দ্রসহ বন্যায় ক্ষতিগ্রস্ত দুইশত পরিবারের মধ্যে শুকনা খাবার, ওষুধ, শিশু খাদ্য ও হাইজিট কিট বিতরণ করা হয়।

 

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ইমারজেন্সি রেসপন্স টিমের দায়িত্বে থাকা নাবিল আহমদ জামিল, এছাড়াও উপস্থিত ছিলেন শামিম আহমদ জয়, মুস্তাফিজুর রহমান, নাফিস-উজ-জামান, মাহবুব হোসেন, সাফওয়ানুর রাহমান রাহাত সহ আমব্রেলার সঙ্গে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবকগণ। নাবিল আহমদ জামিল জানান, আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন সমাজের যে কোন সমস্যা সমাধানে কাজ করে
থাকে।

 

গত চার বছর ধরে পরিবেশ সুরক্ষায় কাজ করছে সংগঠনটি। মানুষের দেওয়া আমানত আমরা জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়ার কাজটি করে যাচ্ছি বিশ্বস্ততার সাথে। তারই অংশ হিসেবে এই বন্যায় আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করছি এবং বন্যা পুনর্বাসন কাজেও আমরা সক্রিয়ভাবে অংশ নেবো। মাহবুব হোসেন বলেন, একটি টেকসই পরিবেশ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন।

 

 

তাছাড়া জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য বৈশ্বিক সমস্যা সম্পর্কে মানুষের মধ্যে আমরা সচেতনতা তৈরি করছি, যা বাংলাদেশের জন্য একটি উদ্বেগজনক হুমকি। আমরা স্বপ্ন দেখছি আমাদের সবুজ বাংলাদেশ পুনরুদ্ধারের। সাফওয়ানুর রাহমান রাহাত বলেন, যেকোনো জাতীয় দুর্যোগে আমরা মানুষের কল্যাণে কাজ করি। আমাদের একটি উপদেষ্টা বোর্ড, একটি পরিচালনা পর্ষদ, একটি নির্বাহী দল এবং একটি উদ্যমী স্বেচ্ছাসেবক দল রয়েছে। সুপরিকল্পিত কার্যক্রমে আমরা বিশ্বাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১০

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১১

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১২

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৩

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৫

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৬

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৭

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৮

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৯

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০