২ ফেব্রুয়ারী ২০২৩, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিনিয়ত বাড়ছে চ্যাটজিপিটি’র ব্যবহারকারী

দিন দিন প্রযুক্তির চাহিদা বাড়ছে। তাই প্রতিনিয়ত উন্নত হচ্ছে বর্তমান প্রযুক্তি। মানুষের কাজকে স্বল্প সময়ের মধ্যে সহজতর করার লক্ষ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর যাত্রা শুরু। আজকাল মানুষের ঘর থেকে শুরু করে মোটামোটি সকল ব্যবহারযোগ্য সব ক্ষেত্রেই এআইয়ের উপিস্থিতি। আর অফিসের কাজে যদি এআই থাকে তাহলেতো স্বল্প সময়ে অধিক কাজ ভাবাটাই সম্ভব। এমন একটি চিন্তাধারা নিয়ে ‘চ্যাটজিপিট‘-এর যাত্রা শুরু যা বর্তমানে বগ্লিং থেকে শুরু করে নিবন্ধ লিখার জন্যও মানুষের চাহিদার অংশ। আপনি শুধু বিষয়টা কি হবে বলে দিলেই বাকিটা কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটজিপিটি লিখে দিচ্ছে।

 

নবিন এই চ্যাটবটটি উন্মোচনের দুই মাসের মধ্যেই ইতিহাসে সবচেয়ে দ্রুতগতিতে ব্যবহারকারী বৃদ্ধির রেকর্ড ছাড়িয়ে গেছে। বুধবার বিষয়টি উঠে এসেছে বিশ্লেষক সংস্থা ‘ইউবিএস’-এর গবেষণাপত্রে। তাদের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে আনুমানিক ১০ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে জনপ্রিয় এই চ্যাটবট। ওই প্রতিবেদনে আরেক বিশ্লেষক সংস্থা ‘সিমিলারওয়েব’এর মতে, জানুয়ারিতে প্রতিদিন অন্তত এক কোটি ৩০ লাখ স্বতন্ত্র গ্রাহক চ্যাটজিপিটি ব্যবহার করেছেন, যা ডিসেম্বরের তুলনায় দ্বিগুণেরও বেশি।

অ্যাপ্লিকেশন পরিসংখ্যানে দেখা যায় উন্মোচনের পর ইনস্টাগ্রাম, টিকটকের ১০ কোটি গ্রাহকের কোঠায় পৌঁছাতে সময় লেগেছে যথাক্রমে আড়াই বছর এবং নয় মাস অথচ চ্যাটজিপিটির মাত্র দুই মাস।

ইউবিএস বিশ্লেষকরা বলছেন, “ইন্টারনেটের ২০ বছরের অনুসরণে আমরা কোনো গ্রাহক ইন্টারনেট অ্যাপকে এতো দ্রুত বৃদ্ধি পেতে দেখিনি।”

গত নভেম্বর থেকেই অ্যাপটি বিনামূল্যে উন্মুক্ত করেছে মাইক্রোসফট সমর্থিত সফটওয়্যার কোম্পানি ওপেনএআই। যেকোন প্রশ্নের জবাবসহ নিবন্ধ, প্রবন্ধ, কৌতুক এবং কবিতাও রচনা করতে পারে এই আর্টিফিয়িশাল ইন্টেলিজেন্স বট চ্যাটজিপিটি। গত মাসে ওপেনএআই’র পেছনে শত কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।

প্রাথমিকভাবে কেবল যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য মাসিক ২০ ডলারে গ্রাহক সেবা চালু শুরু করে নির্মাতা প্রতিষ্টান ওপেনএআই। কোম্পানি বলেছে, তুলনামূলক টেকসই ও দ্রুতগতির সেবার পাশাপাশি বিভিন্ন নতুন ফিচার সবার আগে ব্যবহারের সুযোগও মিলবে তাতে।

বিশ্লেষকদের প্রত্যাশা, চ্যাটজিপিটি’র ‘ভাইরাল’ উন্মোচনের মাধ্যমে অন্যান্য এআই কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় বাড়তি সুবিধা পাবে ওপেনএআই।

ওপেনএআই-তে চ্যাটবটের ক্রমবর্ধমান ব্যবহার কম্পিউটিং খরচের কারণ হলেও বিভিন্ন প্রশিক্ষণে চ্যাটবটকে সহায়তার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্মাতা প্রতিষ্টান ওপেনএআই’তাদের তৈরি এই চ্যাটবট নিয়ে ব্যাপক আশাবাদী।

ওপেনএআই বলেছে, গ্রাহক সেবা থেকে প্রাপ্ত খরচ কমিয়ে আনতে সাহায্য করবে। অবশ্য এরই মধ্যে এই টুলের প্রাপ্যতার কারণে বিভিন্ন একাডেমিক কাজে ভুল তথ্য সন্নিবেশের মতো বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১০

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১১

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১২

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৩

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৪

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৫

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৬

বসুধা : অনামিকা নেওয়াজ

১৭

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৮

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৯

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০