৯ অক্টোবর ২০২৩, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাচদের বিপক্ষেও সহজ জয় কিউইদের

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস। তবে তা সুখকর হলো না ডাচদের জন্য। নিজেদের দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হলো তাদের। অন্যদিকে, টানা দ্বিতীয় জয়ে টেবিলের শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে টম লাথামের দল।

বিশ্বকাপের মতো মঞ্চে নিজেদের প্রথম দুই ম্যাচে উইলিয়ামসন’র মতো এমন অভিজ্ঞ ব্যাটারের অনুপস্থিতি টেরই পেতে দিলেন না রাচিন রবীন্দ্র। এই ভারতীয় বংশোদ্ভূত তারকা পিতৃভূমিতে ফিরেই রানের ফোয়ারা ছোটাচ্ছেন ব্যাটে। বিশ্বকাপে অভিষেকেই ইংল্যান্ডের বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরির পর ডাচদের বিপক্ষে খেললেন ৫১ বলে ৫১ রানের ইনিংস।

লেট মিডল-অর্ডার থেকে উঠে এসে উইলিয়ামসনের জায়গা তিনেই ব্যাট করছেন রাচিন। আগের ম্যাচে ওপেনার ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে ২৩ বছরের অলরাউন্ডার ম্যাচ জিতিয়ে আসায় কিউইদের বাকিরা সুযোগ পাননি ব্যাটিংয়ের। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সেই সুযোগ এলো। কেউ বড় ইনিংস খেলতে না পারলেও কিউইরা অবশ্য বড় স্কোরই দাঁড় করায়। ৩ ফিফটিতে ৭ উইকেটে করে ৩২২ রান।

সেটিই যে ডাচদের সামনে পাহাড়সম, প্রমাণিত হতে সময় লাগেনি। লক্ষ্য তাড়ায় ৬৭ রানে ৩ উইকেট হারিয়ে বড় ব্যবধানে হারের মুখে পড়েছিল তারা। তবে একাই লড়ে গেলেন কলিন অ্যাকারমান। ৬৯ রানের ইনিংস খেলে ডাচদের রাখলেন লড়াইয়ে। কিন্তু সেটিই যে যথেষ্ট নয়! বিশ্বকাপে নিজের প্রথম প্রথম ওয়ানডে ক্যারিয়ারের ফিফটিকে স্মরণীয় করে রাখতে পারলেন না অ্যাকারমান। রানের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাট চালালেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ডাচরা থামে ৪৬.৩ ওভারে ২২৩ রানে।

নেদারল্যান্ডস বলার মতো স্কোর পেয়েছে সাইব্রান্ড এঙ্গেলব্রেশটের ২৯ ও অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ৩০ রানের সুবাদে। কমলার সুবাস ছড়াতে ব্যর্থ বাস ডি লিডদের এটি টানা দ্বিতীয় হার, বিপরীতে কিউইদের দ্বিতীয় জয়। সহজ জয়ে ব্যাটিংয়ে সঙ্গে কিউইরা ফিল্ডিং অনুশীলনটাও সেরে রাখল পরের ম্যাচগুলোর জন্য।

ডাচদের ইনিংস লম্বা হতে দেননি মূলত মিচেল স্যান্টনার। ১০ ওভারে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার তিনিই। ওপেনার বিক্রমজিত সিংকে বোল্ড করে শুরুটা অবশ্য করেছিলেন ম্যাট হেনরি। এরপর স্যান্টনারের ঘূর্ণির ফাঁদে এলবিডব্লু হয়ে ফিরেন আরেক ওপেনার ম্যাক্স ও’ডাউড। অ্যাকারমানের ইনিংসও থামিয়েছেন এই স্পিনার। তার আগে ১৭ বলে অপরাজিত ৩৬ রানের ক্যামিওতে নিউজিল্যান্ডকে এনে দেন তিনশোর্ধ্ব রান। এমন অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে স্যান্টনারের হাতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১০

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১১

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১২

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৩

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৪

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৫

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৬

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৮

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৯

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

২০