বাংলা সংবাদ ডেস্ক
১১ অগাস্ট ২০২৪, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাফিকে কাজ করা শিক্ষার্থীদের সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক পরিষ্কার এবং নগরীতে সৌন্দর্যবর্ধনে যেসব শিক্ষার্থী স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, তাদের উৎসাহব্যঞ্জক সনদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন ।

 

রবিবার (১১ আগস্ট) রাজারবাগে কেন্দ্রীয় হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদেরকে এ কথা জানান। এসময় এম সাখাওয়াত হোসেন পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি)-কে উদ্দেশ্য করে বলেন, আমি অনুরোধ করবো, ছাত্ররা সিনসিয়ারলি কাজ করেছে, পুলিশের তরফ থেকে সবাইকে যেন সার্টিফিকেট দেওয়া হয়। এই সার্টিফিকেট যাতে আপনাদের ক্রেডিটে যায়, উচ্চশিক্ষা ও চাকরির সময় যেন এটার মূল্যায়ন হয়। ছাত্ররা নিজেদের পয়সায় শহর পরিষ্কার করছে, নিজেদের পয়সায় দেয়াল পরিষ্কার করে সুন্দর করছে।’

 

সাখাওয়াত হোসেন আরো বলেন, ‘এই যে ছাত্ররা নিজে শ্রম দিচ্ছে, পয়সা খরচ করছে, সরকারি প্রকল্প হলে ৪০০–৫০০ কোটি টাকা, হাজার কোটি টাকা লাগতো। একটা দেশে এর চেয়ে ভালো উদাহরণ হতে পারে না।’ সড়কে ট্রাফিক পুলিশ কবে থেকে দায়িত্ব পালন করবে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সাখাওয়াত হোসেনের সঙ্গে থাকা পুলিশের মহাপরিদর্শক ময়নুল ইসলাম বলেন, এটা নিয়ে কী করা যায়, সেটি আলোচনা করা হয়েছে।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ট্রাফিকে জনবলের সমস্যা নেই। প্রথমে ভিআইপি সড়কে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন শুরু করবে। আজ হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডা থেকে ৮ মাসে বহিষ্কার ৩৪০ বাংলাদেশি, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮

১

জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ সম্মেলন

২

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

৩

ঈদুল ফিতর ও ঈদুল আজহা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায়

৪

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

৫

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

৬

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৭

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৮

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৯

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

১০

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

১২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

২০