১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে অনিশ্চিত কিলিয়ান এমবাপ্পে

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে কিলিয়ান এমবাপ্পের অংশগ্রহন নিয়ে অনিশ্চয়তার সৃস্টি হয়েছে।

হাঁটুর ইনজুরির কারণে গতকাল ফ্রান্স জাতীয় দলের হয়ে জার্মানীর বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি তিনি। ম্যাচে জার্মানীর কাছে ২-১ গোলে হেরে গেছে লেস ব্লুজরা। ডর্টমুন্ডের সিগনাল ইডুনা পার্কের ওই ম্যাচে চোটের কারণে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে এমবাপ্পেকে।

ম্যাচ হারের পর এমবাপ্পের সাইডলাইনে বসে থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফরাসি কোচ দিদিয়ের দেশ্যম বলেন,‘ টেন্ডন সমস্যার কারণে বিড়ম্বনায় পড়েছেন কিলিয়ান।শুরুতে থাকতে না পারায় ম্যাচে আর তাকে নেয়া হয়নি।’

বিশ্বকাপের পর শেষ ৫টি ম্যাচে জয়ের বিপরীতে এই প্রথম পরাজয় দেখল ফ্রান্স। ইউরো বছাইয়ের ওই ৫ ম্যাচের সবকটিতেই সরাসরি জয় পেয়েছে দেশ্যমের শিষ্যরা। সর্বশেষ গত বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল ফ্রান্স। যার ফলে আগামী বছর মহাদেশীয় টুর্নামেন্টের চুড়ান্ত আসরে খেলার দ্বারপ্রান্তে পৌছে গেছে লেস ব্লুসরা। তবে এই মুহুর্তে হুমকিতে পড়েছে এমবাপ্পের আশু ভবিষ্যৎ।

পিএসজির হয়ে নিস ও ডর্টমুন্ডের বিপক্ষে এমবাপ্পের খেলার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। প্রীতি ম্যাচ পাস কাটানো সহজ হলেও সামনে বেশ কয়েকটি গুরুত্বপুর্ন ম্যাচ অপেক্ষা করছে এমবাপ্পের জন্য। বিশেষ করে আগামী মঙ্গলবার পার্ক দেস প্রিন্সেসে ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি। বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন ক্লাব কোচ লুইস এনরিখ।

এদিকে মহাদেশীয় অভিযান শুরুর আগে আগামী শুক্রবার নিসের মুখোমুখি হবে পিএসজি। শুক্রবারের ওই ম্যাচে এমবাপ্পে সাইডলাইনে থাকতে পারলেও ক্লাবের কর্মকর্তারা চাইবেন মহদেশীয় টুর্নামেন্টের ম্যাচে দলের এই কৃতি স্ট্রাইকারকে মাঠে পেতে।

আরও পড়ুনঃ লিওনেল মেসি ছাড়াও মিয়ামির জিততে কোন কষ্ট হয়নি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১০

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১১

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১২

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৩

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৪

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৫

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৭

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৮

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

১৯

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

২০