admin
১ জুলাই ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা
আনোয়ার ইকবাল কচি

 

 

একানব্বই বছর বয়সি জমিলা বিবি
যেদিন ইন্তেকাল করলেন,
সেদিন উঠোন জুড়ে, শুধু মানুষ আর মানুষ!
মন্ত্রীর মা বলে কথা।

 

খাটিয়াতে সাদা কাপড়ে মোড়া লাশ
শিয়রে দাড়াতেই, মনে হল
আচমকা তাঁর
চোখের পাতা মেলে উঠলো,
ছানা পড়া ঘোলা চোখে ফুটে উঠলো

 

অনুযোগ,
সারাটা জীবন তুই
ডরপুকই রয়ে গেলি।
আমার চিঠি কই?
আমি ছিটকে সরে আসি।

 

 

জমিলা বিবিকে বলেছিলাম
তাকে আমি একটি চিঠি লিখেছি
তাতে জানতে চেয়েছি তিনি তার
রাজাকার পুত্রকে ঘৃনা করেন কি না।

 

তিনি সেই চিঠিটি পান নি।
পান নি কারণ, আমি লিখেছি
শুধু ডাকবাক্সে হয় নি ঢালা।

 

যেমন ঢালা হয় নি বহুদিন আগে
নাপামে ঝলসে যাওয়া
ভিয়েতনাম শিশুটির কাছে লেখা চিঠি।

 

ফেলে আসা স্বদেশে
স্বৈরাচারী শাসকের কাছে লেখা চিঠি।
কবে একদিন পত্রমিতালি করতে চেয়েছিলাম,
পালেস্টাইনের এক বালক যোদ্ধার সাথে।
তাকে লিখা ঢিঠিগুলোও পড়ে আছে অযতনে।

 

 

পড়ে আছে অযতনে
যৌবনে পেছন থেকে দেখা
নীল সালোয়ার কামিজের
মেয়েটিকে লেখা, ভালবাসার চিঠি।

 

 

কেবল, ডাকবাক্সে হয় নি ঢালা।

আশার চিঠি, ভালবাসার চিঠি
কষ্টের চিঠি, অভিশাপের চিঠি,
টেবিল জুড়ে স্তুপ হয়ে থাকে
রাশ রাশ চিঠি!

 

 

ডাকবাক্সে হয় না ঢালা।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১০

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১১

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১২

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৩

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৪

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৫

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৬

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৭

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৮

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৯

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

২০