২০ জুন ২০২৪, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনাকে দিয়েই পর্দা উঠছে কোপা আমেরিকার

২০২১ সালে এই কোপা আমেরিকা জিতেই জাতীয় দলের জার্সিতে নিজের ট্রফি ক্ষুধা মিটিয়েছিলেন লিওনেল মেসি। ২৮ বছর পর কোনো শিরোপার দেখা পেয়েছিল আর্জেন্টিনা। কোপা জিতে আত্মবিশ্বাসে টগবগ আর্জেন্টিনা এরপর ছুঁয়ে দেখেছে বিশ্বকাপও। মহাদেশীয় ও বৈশ্বিক দুই টুর্নামেন্টের মাঝে আন্তঃমহাদেশীয় ফিনালিসিমাও জয় করে তারা।

 

বছর তিনেক পর আবার সেই কোপার মঞ্চে ফিরছে আর্জেন্টিনা। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টায় আটলান্টার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে কানাডার মুখোমুখি হবেন লিওনেল মেসিরা।

 

কোপা আমেরিকায় প্রথম ম্যাচটি আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। কারণ প্রতিপক্ষ হিসেবে কানাডা মেসিদের অচেনা। কোপা আমেরিকায় এর আগে কখনো কানাডার বিপক্ষে খেলা হয়নি তাদের। দেশটির বিপক্ষে ২০১০ সালে কেবল একটি প্রীতি ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে আর্জেন্টিনা। সে ম্যাচে অবশ্য আকাশি-সাদারা ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছিল।

 

এবারের কোপা আমেরিকা আর্জেন্টিনার জন্য অনেক দিক থেকেই বিশেষ হতে পারে। মহাদেশীয় এবং বৈশ্বিক শিরোপা মিলিয়ে হ্যাটট্রিক রয়েছে কেবল স্পেনের। ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ ইউরো জয়ের মাধ্যমে সে কীর্তি গড়েছিলেন স্পেনের সোনালী প্রজন্মের ফুটবলাররা।

 

২০২১ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ জয় করা আর্জেন্টিনার সামনে এবার প্রথম লাতিন দল হিসেবে এই কীর্তি গড়ার সুযোগ হাতছানি দিচ্ছে। অন্যদিকে ১৫ বার কোপা আমেরিকা জিতে এখন উরুগুয়ের সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি কোপা আমেরিকা জয়ের কীর্তি এখন আর্জেন্টিনার দখলে। তবে এবার জিতলে এই রেকর্ড এককভাবে নিজেদের করে নিতে পারবেন মেসিরা।

 

উল্লেখ্য, আগামী ১৫ জুলাই ফাইনাল দিয়ে পর্দা নামবে কোপা আমেরিকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১০

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১১

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১২

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৩

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৪

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৫

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৬

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৮

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৯

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

২০