৩ সেপ্টেম্বর ২০২৩, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানদের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়

বাঁচামরার ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও আফগানদের বিপক্ষে বাংলাদেশের এই দুর্দান্ত জয়ে এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা থেকে মুক্ত হয় বাংলাদেশ।

রোববার (৩ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। ৩৩৪ রানের বড় সংগ্রহ জয়ের পথ সহজ করেছিলো। স্কোরবোর্ড অনুযায়ী আফগানিস্তানের দরকার ছিল ৩৩৫ রান। আর বাংলাদেশের জন্য লক্ষ্য ছিল অলআউট করা তাও আবার ২৭৯ রানের ভিতরে।

বড় ব্যবধানের জয় নিয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। সুপার ফোরের অংশগ্রহণ নিশ্চিত করেছে ।

তাসকিনের কাছে বোল্ড হয়ে ৫৭ বলে ৩৩ রান করে ফিরেছেন রহমত শাহ। ৭৪ বলে ১০ চার ও এক ছক্কায় ৭৫ রান করে আউট হয়েছেন ইব্রাহিম জাদরান। হাসানের বলে উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন মুশফিক। এর আগে ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ১ রান করে শরিফুলের বলে লেগ বিফোর হয়েছেন।

ওপেনিংয়ে নাঈম শেখের সঙ্গী হয়েছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ৬০ রানের সফল ওপেনিং জুটির পর দুর্দান্ত এক সেঞ্চুরিও করেছেন মিরাজ। এরপর টাইগারদের দ্রুত দুই উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়েছেন ১৯৪ রানের রেকর্ড জুটি, শতক হাঁকিয়েছেন শান্ত নিজেও। দুই টপ অর্ডারের জোড়া শতকে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রানের সংগ্রহ পায় টাইগাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হারার পর এই ম্যাচে একাদশে তিন বদল আনে বাংলাদেশ। গত ম্যাচে অভিষিক্ত তানজিদ তামিম, অভিজ্ঞ বোলার মোস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার শেখ মেহেদীর জায়গায় দলে আসেন আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী ও হাসান মাহমুদ। তামিমের জায়গায় নতুন কোনো ওপেনার না নিয়ে ওপেনিং জুটিতে ‘এক্সপেরিমেন্ট’ করার ইঙ্গিত দিয়েছিলেন সাকিব-হাথুরু। মেহেদী হাসান মিরাজকে নাজমুল হোসেন শান্ত’র সঙ্গে ব্যাট হাতে নামতে দেখে সেটারই সার্থকতা মেলে।

এর আগে মাত্র একবারই ওপেন করতে নেমেছিলেন মিরাজ। ভারতের বিপক্ষে গত এশিয়া কাপের সে ম্যাচে লিটন দাসের সঙ্গে সেঞ্চুরি জুটি গড়েছিলেন মিরাজ। আজ এই অলরাউন্ডার আরও ঝলসে উঠলেন যেন। মুজিব-ফারুকীদের প্রথম থেকে দেখেশুনে খেলা মিরাজ ইনিংস এগোনোর সঙ্গে সঙ্গে হাত খুলেছেন। শেষমেশ আঙ্গুলের ব্যথায় অবসর নেয়ার আগে সেঞ্চুরি করেছেন, ১১২ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন।

তাকে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত। ১০৫ বলে ৯ চার আর দুই ছক্কায় সাজানো শান্ত’র ১০৪ রানের ইনিংসটা শেষ হয়েছে দুর্ভাগ্যজনক এক রানআউটে। কিছুদিন আগেই বাবা হওয়া, ছেলেকে উৎসর্গ করা ইনিংসটা না হয় আরেকটু বড় হতো! এর আগে বাংলাদেশের একই ইনিংসে জোড়া সেঞ্চুরির ঘটনা ঘটেছিল চারবার।

শেষদিকে ১৮ বলে সাকিবের অপরাজিত ৩২, ১৫ বলে মুশফিকের ২৫ আর ৬ বলে শামীমের ১১ রান ৩৩৪ রানে পৌঁছে দেয় বাংলাদেশকে। উইকেটশূন্য থেকেছেন রশিদ খান, মোহাম্মদ নবী ও ফজলহক ফারুকির মতো বোলাররা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০