৭ অক্টোবর ২০২৩, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানদের উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের

এবারের বিশ্বকাপের শুরুটা ভালো মতই করল বাংলাদেশ। ধর্মশালায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব। ব্যাটিংয়ে নেমে সাকিব-মিরাজের স্পিন ঘূর্ণিতে মাত্র ৩৭.২ ওভারেই ১৫৬ রানে অলআউট আফগানরা। জবাবে শান্ত-মিরাজের জোড়া ফিফটিতে বাংলাদেশের প্রথম জয়।

ফলে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে জয় অব্যাহত থাকল বাংলাদেশের। এর আগে ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপেও বাংলাদেশের কাছে হেরেছিল আফগানিস্তান।

ধর্মশালার উইকেটে আগের সব ওয়ানডেতেই বোলারদের দাপট ছিল পরিষ্কার। আফগানদের অল্প রানে বেধে রাখাই ছিল বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তাই টস জিতে আফগানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন টাইগার অধিনায়ক ।

আফগানিস্তানের দেয়া ১৫৭ রানের লক্ষ্যের জবাবে ইনিংসের শুরুতেই দেখে-শুনে খেলছিলেন দুই ওপেনার লিটন দাস-তানজিদ তামিম। কিন্তু ৫ম ওভারেই ঘটল বিপত্তি! ফজল হক ফারুকির করা বল কাভারে ঠেলে রান নেয়ার জন্য সামনের পায়ে একটু ঝুঁকেছিলেন লিটন। রান নেয়ার চেষ্টা করেননি তিনি। তবে অন্য প্রান্ত থেকে তামিম ততক্ষণে দৌড়ে উইকেটের মাঝে চলে এসেছিলেন, লিটনের কল না শুনেই। নজিবুল্লাহ জাদরানের সরাসরি থ্রোয়ে রান আউট হন তানজিদ।

তামিমকে হারানোর কিছুক্ষণ পর ১৮ বলে ১৩ রান করা ডানহাতি লিটনও ফজলহকের বলে বোল্ড হন। চাপে পড়ে বাংলাদেশ। চাপ সামলাতে কার্যকারি এক জুটি গড়ে তোলেন মেহেদী মিরাজ ও নাজমুল শান্ত।

দুই দফা জীবন পেয়ে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি হাঁকানো মিরাজ থামলেন অবশেষে। নাভিন উল হককে মিড অফের ওপর দিয়ে তুলে মারতে গিয়েছিলেন মিরাজ। কিন্তু সেখানে দারুণভাবে ক্যাচ তালুবন্দী করেছেন রহমত শাহ। সাজঘরে ফেরার আগে করেছেন ৭৩ বলে ৫৭ রান। তবে আউট হওয়ার আগে বাংলাদেশের জয় একপ্রকার নিশ্চিত করেই গেছেন তিনি।

মিরাজকে সমর্থন দেয়া শান্তও ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নেন। অধিনায়ক সাকিব ১৪ রানে ফিরলেও মুশফিককে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সারেন শান্ত। ৫৯ রানে শান্ত ও ২ রানে মুশফিকুর রহিম অপরাজিত থাকেন। ফারুকি, নাভিন ও আজমাতুল্লাহ একটি করে উইকেট শিকার করেন।

এর আগে, ধর্মশালায় টাইগার স্পিনারদের সামলাতে হিমশিম খেয়েছে আফগানিস্তান। ধুকেছে পেস বোলিংয়েও। তাতে ১৫৬ রানের বেশি তারা করতে পারেনি। আফগানদের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন রহমানউল্লাহ গুরবাজ।

টাইগারদের হয়ে মিরাজ ২৫ রান খরচায় ও সাকিব ৩০ রান খরচায় নেন তিনটি করে উইকেট। এছাড়া শরিফুল দুটি, তাসকিন ও মোস্তাফিজ একটি করে উইকেট শিকার করেছেন।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৩৭.২ ওভারে ১৫৬/১০ (গুরবাজ ৪৭, জাদরান ২২, রহমত ১৮, শহীদি ১৮, নাজিবুল্লাহ ৫, নবী ৬, ওমর ২২, রশিদ ৯, মুজিব ১, নাভিন ০, ফারুকি ০*; তাসকিন ৬-০-৩২-১, শরিফুল ৬.২-১-৩৪-২, মুস্তাফিজ ৭-১-২৮-১, সাকিব ৮-০-৩০-৩, মিরাজ ৯-৩-২৫-৩, মাহমুদউল্লাহ ১-০-৭-০)

বাংলাদেশ: ৩৪.৪ ওভারে ১৫৮/৪ (তামিম ৫, লিটন ১৩, মিরাজ ৫৭, শান্ত ৫৯*, সাকিব ১৪, মুশফিক ২* ; ফারুকি ৫-০-১৯-১, মুজিব ৭-০-৩০-০, নবীন ৫.৪-০-৩১-১, রশিদ ৯-০-৪৮-০, নবী ৬-১-১৮-০, ওমরযাই ২-০-৯-১)

ফলাফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০