১৬ এপ্রিল ২০২৩, ৯:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অগ্নিকাণ্ড: ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে যা জানালো ফায়ার সার্ভিস

ঢাকায় মার্কেট, হোটেল, রেস্তোরাঁ ও আবাসিকসহ ১,৫১১টি ভবন ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এদিকে চলতি বছরের নতুন তালিকায় ঢাকার ৫৮টি মার্কেট ও শপিং মল ঝুঁকিপূর্ণ। যার মধ্যে ৯টি মার্কেট অতি ঝুঁকিপূর্ণ। মাঝারি ঝুঁকিপূর্ণ ১৪টি এবং ঝুঁকিতে আছে দুটি।

বাংলাদেশের অগ্নিনির্বাপক কাজে নিয়োজিত এ প্রতিষ্ঠানটির পরিচালক (অপারেশন) লে. কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিল্ডিং কোড না মেনে ভবন ভাঙা হয়। মার্কেটের খালি স্থানে দোকান করা হয়, মালামাল রাখা হয়। নিয়মের কোনো তোয়াক্কা করা হয় না। মালিক ও ভবন কর্তৃপক্ষ কারও কথা শোনে না বলেই আগুন লাগলে তা নেভাতে কষ্ট হয়ে যায়।

অগ্নিকাণ্ড নিয়ে আরও পড়ুনঃ

বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪১ ইউনিট

আগুনে পুড়ে ছাই পাঁচ হাজার দোকান, ক্ষতি ২ হাজার কোটি টাকা

এবার রাজধানীর বরিশাল প্লাজায় আগুন,অবশেষে নিয়ন্ত্রণে

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের ২০ লাখ টাকা সাহায্য দিল হিজড়া জনগোষ্ঠী

চকবাজারে সিরামিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

এবার রাজধানীর নিউ মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

নিউমার্কেট আগুন নেভাতে গিয়ে ৭ ফায়ারকর্মী আহত 

তিনি আরও বলেন, মার্কেটের ভেতরে নিয়মনীতি না মেনে থাকা ও পণ্য মজুত করার কারণে আগুন লেগে গেলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে।

এছাড়া বঙ্গবাজারে তদন্ত এখনও শেষ হয়নি। তদন্ত শেষ হলে পরিপূর্ণ রিপোর্ট সংবাদমাধ্যমে জানানো হবে বলে জানান তিনি।

উক্ত সংবাদ সম্মেলনে মার্কেটগুলোতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে রাতে ধূমপান ও রান্না না করার পরামর্শ দেওয়া হয়।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুনঃ

‘কেউ অনাহারে মারা গেছে প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেব’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

১

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

২

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

৩

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

৪

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

৫

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

৬

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

৭

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

৮

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

৯

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১০

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১১

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

১২

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১৩

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১৪

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

১৫

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

১৬

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

১৭

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

১৮

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার, নতুন উচ্চতায় দাম

১৯

হঠাৎ বন্ধ হয়ে গেলো মার্কিন নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ ব্যবস্থা

২০