১০ এপ্রিল ২০২৩, ২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১ কোটি ৫০ লাখ ডলার পারিশ্রমিক মাত্র ৩৮০ শব্দের জন্য

John Wick 4
ছবি: আইএমডিবি

ম্যাট্রিক্স খ্যাত কিয়ানু রিভস এক সময়ের জনপ্রিয় তাঁরকার মধ্যে অন্যতম। যদিও অনেকদিন ধরে তাকে দেখা যায়নি অনস্ক্রিনে। ম্যাট্রিক্স খ্যাত এই তাঁরকার ক্যারিয়ার প্রায় ডুবতে বসেছিল। কিন্তু ‘জন উইক’ সিনেমা সিরিজের মাধ্যমে আবার সেই আগের পারমেন্সে ফিরতে পেরেছেন হলিউড খ্যাত এই তাঁরকা। সম্প্রতি তাঁর ‘জন উইক ৪’ মুক্তির পর সমালোচকদের ব্যাপক প্রশংসা প্রশংসিত হয়েছেন তিনি। এই সিনেমাটির চারটি কিস্তি যে ব্যাপক ব্যবসা সফল হয়েছে, তা–ই নয়, ছবিটি হলিউডের অ্যাকশন সিনেমার ইতিহাসও যেন বদলে দিয়েছে।

কিন্তু ভক্ত-দর্শকের মধ্যে অন্যরকম কৌতূহল জাগিয়েছেন ‘জন উইক ৪’-এ মাত্র ৩৮০ শব্দ বলে। সত্যি বলতে এটি অ্যাকশনধর্মী ছবিতে একটি বিরল উদাহরণ বলা চলে। এই  সিনেমা জন্য তিনি ১ কোটি ৫০ লাখ ডলার পারিশ্রমিক পেয়েছেন যার বাংলাদেশি টাকায় প্রায় ১৬০ কোটি টাকা।

‘জন উইক’ সিনেমা সিরিজের চার পর্ব  যার কোনোটিতেই অজন উইকের খুব বেশি সংলাপ নেই। সংলাপের চেয়ে অ্যাকশনই বেশি পছন্দ এই গুপ্তঘাতকের। তবে এবারের কিস্তিতে তাঁর সংলাপ ছিল মাত্রই ১০৩ লাইন, সর্বসাকুল্যে ৩৮০ শব্দ। আর ১ কোটি ৫০ লাখ ডলার পারিশ্রমিক পেয়েছের মাত্র ৩৮০ শব্দ বলার জন্য, ভক্তদের মধ্যে অনেকেই মজা করে এমন মন্তব্য করেছেন হলিউডের অভিনেতাঁর।

‘জন উইক’ সিনেমা সিরিজ বিশ্লেষণ করে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ছবিটির প্রথম পর্বের প্রথম ১০১ মিনিট পর্যন্ত মাত্র ৪৮৪টি শব্দ বলেছিলেন এবং চতুর্থ কিস্তিতে সেটা আরও কমেছে।

ছবিটির সঙ্গে যুক্ত একটি সূত্র আরও জানিয়েছে, জন উইক চরিত্রটির ব্যক্তিত্ব অনুযায়ী ইচ্ছা করে তাঁর মুখে কম সংলাপ রাখা হয়েছে। রিভস ও পরিচালক মিলে প্রাথমিকভাবে লেখা অনেক সংলাপই ফেলে দিয়েছেন। উক্ত সূত্রটির মতে, রিভস ‘জন উইক ৪’-এ তাঁর জন্য লেখা সংলাপের অর্ধেকই বাদ দিয়েছেন।

ছবিটির অন্যতম চিত্রনাট্যকার মাইকেল ফিঞ্চ বলেছেন, তাঁর সঙ্গে কাজ করতে গেলেই আপনি চমকে যাবেন। কারণ, তিনি এমন একজন, যে মনে হয় কথা না বলার পণ করেছেন।

অন্যান্য সিরিজের মতো ‘জন উইক ৪’ মুক্তির পর যথারীতি বক্স অফিসে ঝড় তুলেতে পেরেছে। ১০০ মিলিয়ন ডলারের ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই ৭৩ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করতে সক্ষম হয়েছে। এটি এখন পর্যন্ত শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বক্স অফিসের রেকর্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবদুল এল-সাঈদের সমর্থনে মিশিগানে বাংলাদেশিদের ব্যাপক সমাগম, ভোট দেওয়ার আহ্বান

১

মিশিগানে তিলপাড়া ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির মতবিনিময় ও মধ্যাহ্নভোজ সম্পন্ন

২

কোরআনের আয়াত দিয়ে মুসলিমবিদ্বেষের নিন্দা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের

৩

মিশিগানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা

৪

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড জালিয়াতি, যুক্তরাষ্ট্রে ৬ জনের বিরুদ্ধে মামলা

৫

‘রিচ’ থেকে ‘ভিউয়ারস’, ফেসবুকের পারফরম্যান্স পরিমাপে পরিবর্তন

৬

যুক্তরাষ্ট্রে নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২ ভারতীয়সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

৭

কঠোর অভিবাসন নীতির প্রভাব, যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব অনুমোদন কমেছে ৭৫%

৮

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে নতুন আইনি জটিলতা, কী হবে বাংলাদেশি আবেদনকারীদের

৯

যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ লঙ্ঘনে ভবিষ্যৎ প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা

১০

ট্রাম্পের DEI নীতি ঠেকাতে আবেদন নাকচ, সরকারি চুক্তি নিয়ে মার্কিন প্রতিষ্ঠানে উদ্বেগ

১১

বাংলাদেশে ফেসবুকের ব্যাপক জনপ্রিয়তা, মার্কিন ব্যবসা বাড়ানোর সম্ভাবনা দেখছেন রাষ্ট্রদূত

১২

ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি দেখাবে না যুক্তরাষ্ট্র

১৩

৩ নভেম্বর নিউইয়র্কে সাধারণ নির্বাচন, নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ২৪ অক্টোবর

১৪

২০২৭ গ্রিন কার্ড লটারি চালুর নির্দেশ, বাংলাদেশিদের আবেদন নিয়ে ধোঁয়াশা

১৫

ইলহান ওমরের বাসায় তল্লাশির পর মোবাইল জব্দ, পরিবারের সদস্যদেরও তলব

১৬

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

১৭

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

১৮

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

১৯

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

২০