৭ ফেব্রুয়ারী ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫,২০০ ছাড়িয়েছে

সোমবার ভোরে (৬ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৫,২০০ জনের বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মঙ্গলবার ভূমিকম্পে বিধ্বস্ত ১০টি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উভয় দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং সাহায্য সংস্থাগুলি উত্তর-পশ্চিম সিরিয়া নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। এ এলাকায় ৪ মিলিয়নেরও বেশি মানুষ ইতিমধ্যে মানবিক সহায়তার উপর নির্ভর করছে।

এদিকে হিমায়িত আবহাওয়া বেঁচে থাকা ব্যক্তিদের জীবন আরও বিপন্ন করে তুলছে এবং উদ্ধার প্রচেষ্টাকে জটিল করে তুলছে।

২০১১ সালে শুরু হওয়া রক্তক্ষয়ী গৃহযুদ্ধের কারণে তুরস্কের সীমান্তবর্তী উত্তর-পশ্চিম সিরিয়ার বেশিরভাগ অংশ সরকার বিরোধী বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে।

উদ্ধারকারীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে জীবিতদের খুঁজে বের করার জন্য কাজ করছে। অন্যদিকে ন্যাটো, ইইউ এবং ৪৫টি দেশ দুর্যোগের পরে সহায়তা দিচ্ছে।

উল্লেখ্য, তুরস্ক প্রধান ফল্ট লাইনের শীর্ষে অবস্থান করার প্রায়শই ভূমিকম্পে কেঁপে ওঠে। ১৯৯৯ সালে উত্তর-পশ্চিম তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ১৮,০০০ জন নিহত হয়।

আরও পড়ুন: ভূমিকম্প: তুরস্ক, সিরিয়ায় নিহতের সংখ্যা ৪,৩০০ ছাড়িয়েছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, ২৮ ক্রিকেটারের বেতন বিস্তারিত

টি–টুয়েন্টি বিশ্বকাপ সুপার এইটে কোন দল কার বিপক্ষে খেলবে, কখন খেলবে

রমজানের করণীয় ও বর্জনীয়: তাকওয়া অর্জনের মহিমান্বিত মাস

কেন রমজান অনন্য? ৩০ বৈশিষ্ট্যে পবিত্র মাসের তাৎপর্য

ভিসা কোনো অধিকার নয়, আন্তর্জাতিকদের উদ্দেশ্যে রুবিওর বার্তা

সিএসআই-সাপ্তাহিক সুরমা’র নির্বাচন-পূর্ব জনমত জরিপ প্রশংসিত হচ্ছে

তারেক রহমানের শপথ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন

নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম মুখ জেসি জ্যাকসন–এর ইন্তেকাল

সংসদ সদস্য হলে যেসব বিশেষ সুবিধা পাওয়া যায়

৫ মন্ত্রণালয়ের দায়িত্বে সিলেটের মুক্তাদির ও আরিফ

১০

নতুন সরকারের যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

১১

স্টার্লিং হাইটসে “গ্যারান্টিড রেন্ট” প্রোগ্রাম চালু করল আমেরিকান রিয়েলটর্স

১২

মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবের মন্ত্রিত্ব প্রত্যাশায় চা-শ্রমিকসহ সর্বস্তরের মানুষ

১৩

আকাশে বিরল দৃশ্য: আগামীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

১৪

আইস নিয়ে সমালোচনার জেরে টেক কোম্পানিগুলোর কাছে তথ্য চাইছে হোমল্যান্ড সিকিউরিটি

১৫

বড়লেখায় শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা

১৬

করোনা তহবিল জালিয়াতি মামলায় নিউইয়র্কে ৮ বাংলাদেশি দোষী স্বীকার

১৭

হার নয়, সম্ভাবনার জয়: বড়লেখা-জুড়ীতে জামায়াতের ভোটবৃদ্ধিতে নতুন স্বপ্ন নির্বাচনোত্তর কর্মী সমাবেশে উৎফুল্ল নেতাকর্মীরা

১৮

কিউই বাধা পেরিয়ে শেষ আটের খুব কাছে দক্ষিণ আফ্রিকা

১৯

ইমিগ্র্যান্ট নাগরিকদের নাগরিকত্ব খারিজে জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন

২০