
প্রতিটি দেশে পেলের নামে স্টেডিয়াম র্নিমাণের আহ্বান জিানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও। সাও পাওলোর ভিলা বেলমিরোতে পেলের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন কালে এ আহ্ববান জানান তিনি।
স্টেডিয়ামের ঠিক কী নাম হবে, তাও পরিষ্কার করে দিয়েছেন ফিফা সভাপতি। ‘ও রেই’ বা ‘দা কিং’ নামে প্রতিটি দেশে স্টেডিয়াম দেখতে চান তিনি। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভোগা পেলে গত ২৯ ডিসেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। সোমবার ভোরে পেলের মরদেহ কফিনে করে আনা হয় সান্তোসের আঙিনায়। সেখানেই ফুটবলের কালো মানিককে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সবাই।
শেষ শ্রদ্ধার অনুষ্ঠানে শোক ও শ্রদ্ধা জানানোর পাশাপাশি সারা বিশ্বকে দিলেন এক আবেগি বার্তা—প্রতিটি দেশে যেন হয় পেলের নামে স্টেডিয়াম, যাতে প্রত্যেক প্রজন্ম জানতে পারে পেলে কে ছিলেন।
ইনফান্তিনো বলেন, ‘আমরা বিশ্বের সব ফুটবল ফেডারেশনকে প্রতিটি ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করতে বলেছি এবং ২১১টি দেশকে বলেছি, তাদের একটি স্টেডিয়ামের নামকরণ যেন পেলের নামে করা হয়।
মন্তব্য করুন