২০ অক্টোবর ২০২২, ৭:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের প্রবীণদের স্বাধীনভাবে বসবাসের তাগিদ

যুক্তরাষ্ট্রের প্রবীণদের স্বাধীনভাবে বসবাসের তাগিদ
প্রবীণদের জন্য একটি নির্ভরযোগ্য সাহায্যের হাত খুবই প্রয়োজন।। ছবি: প্রতীকী।

একটি উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল সকালে, ক্রিস্টিন জেনিংসকে খুব চিন্তিত দেখাচ্ছে।

কয়েক দিন হলো তার কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে।

সুতরাং জেনিংসকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে।

পিঠে সমস্যা দেখা দেওয়ায় অনেক দিন আগে থেকেই তিনি গাড়ি চালানো ছেড়েছেন।

এখন কিভাবে সেখানে (ডাক্তারের কাছে) যাবেন, তা নিয়ে এই ৬৭ বছর বয়সী প্রবীণ একটু মুশকিলে পড়েছেন।

প্রবীণদের নিয়ে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান কেয়ার মেরিল্যান্ড এক্ষেত্রে জেনিংসকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে।

জেনিংস বলেন, “আমি ডাক্তারদের কাছে যাওয়ার জন্য ফোন করি, এবং আমি ভাগ্যবান ছিলাম যে আইরিস নামে একজন আমাকে অ্যাপয়েন্টমেন্ট পেতে সাহায্য করেন।”

আইরিস কোল একজন ড্রাইভার এবং তিনি গত ১৬ বছর ধরে কেয়ার মেরিল্যান্ডের জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন।

“আমি অনেক প্রবীণকে ডাক্তারের কাছে যেতে সাহায্য করেছি এবং মানুষকে সাহায্য করাকে উপভোগ করেছি,” আইরিস বলেন।

কেয়ার মেরিল্যান্ডের কার্যক্রমকে প্রশংসা করে জেনিংস বলেন, “তারা একটি নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে সময় দেয় । ফলে সেবা পেতে সুবিধা হয়।”

প্রায় ৮০০ স্বেচ্ছাসেবকদের নিয়ে চালিত কেয়ার মেরিল্যান্ডের প্রধান কর্মসূচী হল প্রবীণদের পরিবহন, প্রবীণদের স্বাস্থ্যসেবা এবং কেয়ার পরিষেবা।

“আমাদের লক্ষ্য হল প্রবীণদের মর্যাদা এবং সম্মান বজায় রেখে তাদের স্বাধীনতাকে সমর্থন করা। যাতে উনারা কমিউনিটির সকল কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন,” বলেন কেয়ার মেরিল্যান্ডের মূখপাত্র আর্নল্ড।

আর্নল্ড জানান, প্রবীণদের সহযোগিতা তাকে অনেক কিছু শিখিয়েছে। যেমন কীভাবে নিজের জীবন সম্পর্কে নতুন করে ধারণা পাওয়া যায় এবং কিভাবে নিজের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা যায়।

আর্নল্ড বলেন, “আমাদের প্রত্যেকের বয়স হতে চলেছে এবং অবশেষে প্রত্যেকের অন্যের সাহায্যের প্রয়োজন হবে।”

বর্তমান পৃথিবীর অন্য দেশের মতো যুক্তরাষ্ট্রেও প্রবীণদের যত্ন একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন বলে বিবেচিত হচ্ছে।

ইউএস সেন্সাস ব্যুরো এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৫৫ মিলিয়নেরও বেশি লোকের বয়স ৬৫ বছরের বেশি। এ দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২০৩৪ সালের মধ্যে ৬৫ বছরের বেশি বয়সী লোকেদের সংখ্যা শিশুদেরকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে৷

জো বাইডেন প্রশাসন প্রবীণদের জন্য পর্যাপ্ত নার্সিং হোম প্রতিষ্ঠার উপর জোর দিয়েছে। সেইসাথে প্রবীণদের নিয়ে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য অনুদান দিচ্ছে।

(ফিচারটি ইংরেজি থেকে অনূদিত)

আরোও পড়ুনঃ একজন মুন্নি রহমান ও মানুষের জন্য তাঁর মমতা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০