জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতি সংঘের ৭৭তম অধিবেশনে যোগদান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নাগরিক সংবর্ধনা সফল ও সার্থক করার লক্ষ্যে মিশিগান স্টেট যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় মিশিগানের হেমট্রামিক সিটির একটি রেস্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও মিশিগান স্টেট যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীদুর রহমান চৌধুরী জাবেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর কন্যা কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা জাতি সংঘের ৭৭তম অধিবেশনে যোগদান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নাগরিক সংবর্ধনা সফল ও সার্থক করার লক্ষ্যে মিশিগান স্টেট যুবলীগের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মিশিগান স্টেট যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ আজিজ সুমনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুম্মান আহমেদ চৌধুরী ইভানের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ও বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবুল আহমেদ বাচ্চু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য ও মিশিগান স্টেট আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, মিশিগান মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সালেহ আহমেদ বাদল, সহ–সভাপতি মাসুদ চৌধুরী, সহ–সভাপতি আব্দুল বাছিত, সহ–সভাপতি আলমগির আহমেদ, মিশিগান স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেবুল আহমেদ প্রমুখ।

সমাবেশের শুরুতে কোরআন তিলায়াত করেন হারুন আহমেদ সালেক আহমেদ।
বক্তব্য রাখেন মিশিগান স্টেট যুবলীগের সহ–সভাপতি মোমেন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, মিশিগান স্টেট সেচ্চাসেবকলীগ শাখার সদস্য সচিব ফয়ছাল চৌধুরী, মিশিগান স্টেট শ্রমিকলীগ সাধারণ সম্পাদক খালেদ আহমেদ রাহিন, মিশিগান স্টেট সেচ্চাসেবকলীগের যুগ্ম আহবায়ক শাহরিয়ার কবির, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ শিক্ষা বিষয়ক সম্পাদক সাদেক আহমেদ খান খোকন, মিশিগান স্টেট যুবলীগের ক্রীড়া সম্পাদক রাজ রহমান, উপ প্রচার সম্পাদক আবেদ মনসুর, মিশিগান স্টেট যুবলীগের তথ্য ও গবেষনা সম্পাদক সায়েম চৌধুরী, মু্ক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিমেল দাস, খাজা আফজাল হুসেন, ফয়ছল আহমদ মুন্না, মিশিগান স্টেট ছাত্রলীগের আহবায়ক কাজী মামুন, যুগ্ম আহবায়ক মিশিগান স্টেট ছাত্রলীগ। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন মিলাক মার্চেন্ট, সাইফুর রহমান, কাজী নাইম, মস্তফা, ইমরান এইচ নাহিদ, নাহিদ, তাহমিদ খান, সানজিদ শুভ, দোলন আহমেদ, সেবুল আহমেদ, সুমন আহমেদ প্রমুখ।
মন্তব্য করুন