২৭ জুলাই ২০২২, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুনা মিশিগান নর্থ চ্যাপ্টারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) মিশিগান নর্থ চ্যাপ্টারের আয়োজনে ১৭ জুলাই (রবিবার) স্টনি কৃক মেট্টো পার্কে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

ইসলামী সংস্কৃতির আলোকে আয়োজিত এই অনুষ্ঠানে চ্যাপ্টারের সভাপতি সাহেদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ জোন সেক্রেটারি হাবিবুর রহমান।

ঈদকে কেন্দ্র করে মিশিগানে বিভিন্ন সংগঠনের নানা রকমের আয়োজন থাকে।

মিশিগানের বাঙালি কমিউনিটির লোকজন ঈদের পূর্বে ও পরে এ সকল আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মুনা মিশিগান নর্থ চ্যাপ্টারের এই প্রাণবন্ত আয়োজনে মিশিগানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির চার শতাধিক লোক উপস্থিত ছিলেন।

পুনর্মিলনীতে দুপুরের খাবারের পাশাপাশি বড়দের ভলিবল খেলা, বাচ্চাদের দৌড়, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজন অনুষ্ঠিত হয়। ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল। সবশেষে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে আকর্ষণীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মিশিগানে বসবাসরত বাংলাদেশিদের সুস্থ বিনোদনের লক্ষ্যে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সকলের অংশগ্রহণে এই আয়োজন বাঙালির মিলন মেলায় পরিণত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০