নিউইয়র্ক পোস্ট
১০ নভেম্বর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্প জিততেই এবার হলিউড তারকাদের অনেকে যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার কথা ভাবছেন

ব্যাগ গুছিয়ে নেবার সময় এসে গেছে ! কমালা হ্যারিসের বিরুদ্ধে ডনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়লাভের পরে হলিউডের কিছু হাই -প্রোফাইল সেলিব্রিটি যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। আমেরিকা ফেরেরা ইতিমধ্যেই জানিয়েছেন যে তিনি ব্যাগ গোছানো শুরু করে দিয়েছেন। ৪০ বছর বয়সী ফেরেরা তার স্বামী রায়ান পিয়ার্স উইলিয়ামস এবং দুই সন্তান সেবাস্টিয়ান এবং মেয়ে লুসিয়ার সাথে যুক্তরাজ্যে একটি নতুন জীবন শুরু করতে চলেছেন বলে জানিয়েছেন।

 

একটি সূত্র ডেইলি মেইলকে জানিয়েছে যে, ‘সিস্টারহুড অফ দ্য ট্র্যাভেলিং প্যান্ট’ খ্যাত অভিনেত্রী তার সন্তানদের জন্য আরও ভাল জীবনের সন্ধানে রয়েছেন, যা যুক্তরাষ্ট্রে থেকে সম্ভব নয়। কমালা হেরে যাবার পর রীতিমতো বিধস্ত ফেরেরা নিউইয়র্ক পোস্টকে বলেছেন, ‘আমেরিকা সত্যিই অসুস্থ তাই ডনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হচ্ছেন। শ্যারন স্টোনও ইতালিতে যাওয়ার কথা ভাবছেন। জুলাই মাসে, ‘বেসিক ইনস্টিনক্ট’ খ্যাত অভিনেত্রী মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার বিষয়ে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে, ইতালিতে একটি বাসা কেনার কথা বিবেচনা করছেন। শ্যারনের অভিযোগ, তার জীবনে এই প্রথম তিনি কাউকে দেখলেন যে কেউ ঘৃণা ও নিপীড়নের মাধ্যমে অফিসের জন্য দৌড়োচ্ছে।

 

এদিকে, গার্ডিয়ানের সাথে ২০২৩ সালের একটি সাক্ষাত্কারে, ৭৮ বছর বয়সী গায়ক এবং অভিনেত্রী সেইসঙ্গে ট্রাম্পের একজন কট্টর সমালোচক চের বলেছেন, সাবেক প্রেসিডেন্টের নেতৃত্ব তার স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলেছিল। ২০২৩ সালের একটি সাক্ষাত্কারে, ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেছিলেন, ‘আমি আলসারে ভুগছি। সে যদি আবার ক্ষমতায় আসে এইবার আমাকে দেশ ছাড়তে হবে। বৃটিশ অভিনেত্রী সোফি টার্নার, গেম অফ থ্রোনস -এ তার ভূমিকার জন্য বিখ্যাত। ট্রাম্পের সম্ভাব্য ক্ষমতায় প্রত্যাবর্তনের বিষয়ে তার প্রতিক্রিয়া ছিল ‘যদি এমনটা ঘটে আমি যুক্তরাজ্যে ফিরে যাবো। ২০১৬ সালে ওভাল অফিসের জন্য ট্রাম্পের প্রথম দৌড়ের সময়, ‘দ্য ভিউ’-এ অভিনেতা রাভেন সাইমন জানিয়েছিলেন যদি একজন রিপাবলিকান নির্বাচনে জয়ী হন, তাহলে তিনি দেশ ছেড়ে চলে যাবেন। যদিও তিনি সেই সময়ে পালিয়ে যাননি, তবে এই সময়ে নিজের এবং স্ত্রী মিরান্ডা ম্যাডের ভবিষ্যত নিয়ে কি ভাবছেন তা এখনও প্রকাশ করেননি।

 

২২ বছরের বিলি আইলিশ প্রথম দিন থেকে হ্যারিসকে সমর্থন করে আসছেন। ফলাফল আসার পরে তার অনুগামীদের কাছে ইনস্টাগ্রাম স্টোরিজে গিয়ে লেখেন, ‘এটি নারীদের বিরুদ্ধে যুদ্ধ।’ সহশিল্পী আরিয়ানা গ্র্যান্ডে নির্বাচনের ফলাফল নিয়ে তার হৃদয়বিদারক কথা শেয়ার করার জন্য তার নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন। তিনি লিখেছেন, ‘প্রতিটি ব্যক্তি আজ ফলাফলের পরিণাম অনুভব করছেন’। ক্ষোভ ছড়িয়ে পড়েছে এক্সে -ও। ক্রিস্টিনা অ্যাপেলগেট প্ল্যাটফর্মে প্রকাশ করেছেন যে, তার ১৩ বছর বয়সী মেয়ে স্যাডি ফলাফলের জন্য ‘কাঁদছেন’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

২

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

৩

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

৪

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

৫

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

৬

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৭

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৮

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৯

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

১০

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

১১

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

১২

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১৩

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১৪

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১৫

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১৬

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৭

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৮

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৯

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

২০