বাংলা সংবাদ ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মার্বেল হিল এলাকায় অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) এক কর্মকর্তার গুলিতে গাড়িতে থাকা এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার সময় গাড়িতে পাঁচ বছর বয়সী একটি শিশুও ছিল। শিশুটি শারীরিকভাবে অক্ষত রয়েছে বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

 

মামদানি ঘটনাটিকে ‘বিবেকহীন’ ও অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, আইসিই কর্মকর্তারা ওই ব্যক্তি ও শিশুকে ঘিরে ফেলার পর কয়েক রাউন্ড গুলি চালান। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, ‘অপরাধে জড়িত অবৈধ অভিবাসীকে’ গ্রেপ্তারের উদ্দেশ্যে পরিচালিত অভিযানের সময় আইসিইর এক কর্মকর্তা গুলি চালান। সংস্থাটি আহত ব্যক্তির নাম প্রকাশ করেনি। তিনি ডোমিনিকান রিপাবলিকের নাগরিক বলে জানানো হয়েছে।

 

ডিএইচএসের দাবি, ওই ব্যক্তির বিরুদ্ধে অতীতে বড় অঙ্কের সম্পদ চুরির একটি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার রেকর্ড রয়েছে। এছাড়া মারধর, ডাকাতি এবং মাদক ও অস্ত্র রাখার অভিযোগে তাঁকে অতীতে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল। ২০২৩ সালের ডিসেম্বরে নিউইয়র্ক পুলিশ তাঁকে গ্রেপ্তার করলেও কয়েক দিন পর ছেড়ে দেয় বলে জানিয়েছে সংস্থাটি। ডিএইচএস আরও দাবি করেছে, ওই ব্যক্তি ‘ট্রিনিটারিওস’ নামের একটি অপরাধী চক্রের সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই চক্রটিকে আন্তদেশীয় অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

 

ঘটনাটি নিয়ে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলও প্রতিক্রিয়া জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে তিনি জানান, এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং নিউইয়র্কবাসীর পক্ষ থেকে তিনি তীব্র ক্ষোভ জানিয়েছেন। গুলির ঘটনার কোনো বডি ক্যামেরা ফুটেজ থাকলে তা প্রকাশ করার অনুরোধও তিনি জানিয়েছেন, যাতে ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হয়।

 

মামদানি জানিয়েছেন, নিউইয়র্কে আইসিইর এ ধরনের অভিযান বন্ধের জন্য তিনি ট্রাম্পের প্রতি আহ্বান জানাবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আইসিই কর্মকর্তারা নিউইয়র্কের জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক তৈরি করবেন আর তিনি তা নীরবে দেখবেন, এমনটা হতে পারে না। ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে বিক্ষোভও হয়েছে। বিক্ষোভকারীরা বিচার দাবি করেন এবং নিউইয়র্কের সড়ক থেকে আইসিইকে সরানোর আহ্বান জানান।

 

ডেমোক্রেটিক পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নিউইয়র্ক এমন কয়েকটি মার্কিন শহরের একটি, যেখানে কেন্দ্রীয় সরকারের অভিবাসন আইন প্রয়োগে স্থানীয় পুলিশকে সহযোগিতা করার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। চলতি বছরে আইসিই কর্মকর্তাদের গুলিবর্ষণের আরও কয়েকটি ঘটনা আলোচনায় এসেছে। এর মধ্যে গত জানুয়ারিতে মিনিয়াপোলিসে আইসিই কর্মকর্তার গুলিতে রেনে গুডের মৃত্যুর ঘটনাও রয়েছে।

 

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

২

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

৩

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

৪

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

৫

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

৬

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৭

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৮

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৯

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

১০

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

১১

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

১২

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১৩

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১৪

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১৫

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১৬

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৭

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৮

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৯

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

২০