বাংলা সংবাদ ডেস্ক
৩ অগাস্ট ২০২৬, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, কমিউনিটির নেতৃবৃন্দ এবং উপস্থিত সকল অতিথিকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনারা জানেন মুনা আমেরিকার ভূখন্ডে ইসলামের দাওয়াতী কার্যক্রম পরিচালনা করে, আলহামদুলিল্লাহ আমেরিকার প্রায় প্রতিটি স্টেটে মুনার দাওয়াতী কার্যক্রম রয়েছে। এই দাওয়াহ কার্যক্রমের আলোকে ইউএসএতে আমরা এ পর্যন্ত প্রায় ৩২টির বেশি মসজিদ নির্মাণ করতে সক্ষম হয়েছি।

 

আল কোরআন দাওয়াহ সেন্টারের মাধ্যমে বিধর্মীদের কাছে লক্ষ লক্ষ কোরআন ডিস্ট্রিবিউশনের করে থাকে।  একই সাথে মুনা একাডেমীর মাধ্যমিক কুরআন প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে।  মুনা  কাফিজ এর অধীনে অনেকগুলো ইসলামিক স্কুল পরিচালনা করে। প্রতিবছর বিনামূল্যে মিলিয়ন ডলারের খাদ্য বিতরণ কর্মসূচি চালু রয়েছে। মুনা এদেশের ইয়াং বয়েজ এবং গার্লসদের মধ্যে আলাদাভাবে দ্বীনের দাওয়াতী কার্যক্রম পরিচালনা করে।

 

এই দাওয়াতী কাজের ধারাবাহিকতায় মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) নর্থ জোন-এর পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ৯ আগস্ট (রবিবার) দুপুর ১:০০টায় ইসলামিক সেন্টার অব নাইন মাইল ওয়ারেন (মসজিদ দারুল কুরআনের ব্যাংকুয়েট হল), 4439 E 9 Mile Rd, Warren, MI 48091-এ “মুনা দাওয়াহ কনফারেন্স” অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

এই কনফারেন্সের মূল লক্ষ্য হলো বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির মধ্যে ইসলামের সঠিক জ্ঞান, দাওয়াহর গুরুত্ব, নৈতিক মূল্যবোধ এবং পারিবারিক ও সামাজিক জীবনে ইসলামের শিক্ষা বাস্তবায়নের চেতনা জাগ্রত করা। বর্তমান সময়ে মুসলিম পরিবার, বিশেষ করে নতুন প্রজন্মের সামনে যে নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলায় এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

 

এবারের সম্মেলনে দেশ-বিদেশ থেকে বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন— প্রধান অতিথি: ড. সাঈদুর রহমান চৌধুরী, সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট, মুনা। প্রধান আলোচক: অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সহ-সভাপতি, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল। আমন্ত্রিত বক্তা: ড. রামজি মুহাম্মদ, অধ্যাপক, ওয়েন স্টেট ইউনিভার্সিটি। হাফেজ আব্দুল্লাহ আল আরিফ, এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর, মুনা।

 

এছাড়াও, অনুষ্ঠানে চিলড্রেন এবং ইয়তদের জন্য আলাদাভাবে প্রোগ্রামের আয়োজন রয়েছে।  রেনেসা কালচারাল গ্রুপ অব মিশিগান মাধ্যমে আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সম্মেলন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; বরং এটি হবে ঈমান, জ্ঞান, নৈতিকতা ও কমিউনিটির পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

 

আমরা মিশিগানের সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি, আপনারা এই আয়োজনটি যথাযথভাবে প্রচার ও কভারেজের মাধ্যমে কমিউনিটির কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবেন। সবশেষে, আমরা মিশিগান ও আশেপাশের সকল বাংলাদেশি ও মুসলিম ভাই-বোনদের পরিবার-পরিজনসহ এই দাওয়াহ কনফারেন্সে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানাচ্ছি। আপনাদের উপস্থিতিই এই আয়োজনকে সফল ও অর্থবহ করে তুলবে, ইনশাআল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৩

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৪

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৫

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৬

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৭

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৮

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৯

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১০

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১১

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১২

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৩

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৪

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৫

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৬

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৭

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৮

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৯

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২০