বাংলা সংবাদ ডেস্ক
১৭ জুলাই ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা পোস্টে খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ৮৯ বছর বয়সে মারা গেলেন সোবার্স।

 

ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডার এবং সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার হিসেবে ব্যাপকভাবে সমাদৃত সোবার্স। বাঁহাতি অর্থোডক্স ও রিস্ট স্পিন—দুই ধরনের বোলিংয়েই পারদর্শী ছিলেন। সেই সঙ্গে ফিল্ডার ও ক্লোজ-ইন ক্যাচার হিসেবেও ছিলেন অসাধারণ। ১৯৫৪ থেকে ১৯৭৪ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেন সোবার্স। ৫৭.৭৮ গড়ে তাঁর সংগ্রহ ৮ হাজার ৩২ রান এবং ৩৪.০৩ গড়ে নিয়েছেন ২৩৫টি উইকেট। সেঞ্চুরি ২৬টি, ফিফটি ৩০টি।

 

আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটারকে যে পুরস্কার দেওয়া হয়, সেটি তাঁর নামেই করা হয়েছে—‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’। সোবার্স ১৯৬৪ সালে উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের একজন এবং ২০০০ সালে উইজডেনের শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটারের একজন নির্বাচিত হন। ২০০৯ সালে আইসিসি হল অব ফেম চালুর সময় তাঁকেও অন্তর্ভুক্ত করা হয়। এক্সে করা পোস্টে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে বলা হয়, ‘একটি মহাকাব্যিক ইনিংসের অবসান হলো। আমাদের হৃদয়ে আপনি আছেন এবং চিরকাল থাকবেন, স্যার গারফিল্ড সোবার্স।’ জন্মভূমি বার্বাডোজের হয়ে ক্রিকেট ছাড়াও ফুটবল, বাস্কেটবল ও গলফে প্রতিনিধিত্ব করেছেন সোবার্স। তাঁর হাঁটার ভঙ্গি দেখেই মনে হতো ইতিহাসের অন্যতম সেরা অ্যাথলেটদের একজন।

 

ক্রিকেটে সোবার্সের প্রতিভা এমন স্তরের ছিল, তিনি যদি জীবনে একটি উইকেটও না পেতেন, তাহলেও ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবেই স্মরণীয় থাকতেন। যদি একটি রানও না করতেন, তাহলেও অন্যতম সেরা এবং নিশ্চিতভাবেই ইতিহাসের সবচেয়ে বহুমুখী বোলার হিসেবে ক্রিকেট–দুনিয়া তাঁকে মনে রাখত। সোবার্স কেবল উইকেটকিপিং করেননি, তা ছাড়া ক্রিকেট মাঠে তিনি যা কিছু করেছেন, তার সবই এমন এক সহজাত ও সাবলীল দক্ষতায়—যা কেবল কিংবদন্তিদের পক্ষেই সম্ভব। ১৯৫২-৫৩ মৌসুমে মাত্র ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় সোবার্সের। এক বছর পর জ্যামাইকায় ইংল্যান্ডের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক। সেই ম্যাচে ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৪ ও ২৬ রান করেন এবং ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৭৫ রানে ৪টি উইকেট নেন।

 

ক্যারিয়ারের শুরুর দিকে টেস্টে সোবার্স মূলত বোলার হিসেবেই খেলেন। ২১াৃ বছর বয়সে দেখা পান প্রথম টেস্ট সেঞ্চুরির এবং সেই ইনিংসেই ভেঙে ফেলেন লেন হাটনের সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংসের বিশ্ব রেকর্ড। ১৯৫৮ সালে স্যাবাইনা পার্কে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৬৫ রানের ইনিংসে এই কীর্তি গড়েন সোবার্স। ৩৬ বছর পর ১৯৯৪ সালে রেকর্ডটি ভাঙেন ব্রায়ান লারা। সেই ঐতিহাসিক মুহূর্তে সোবার্স মাঠে থেকে লারাকে অভিনন্দন জানান। রেকর্ড গড়া সেই ইনিংসের এক দশক পর প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কা মারা প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েন সোবার্স। নটিংহামশায়ারের হয়ে গ্ল্যামারগনের বোলার ম্যালকম ন্যাশের এক ওভারে এই কীর্তি গড়েন।

 

ওয়েস্ট ইন্ডিজ, বার্বাডোজ, নটিংহামশায়ার ও সাউথ অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শ্রেণিতে ৩৮৩ ম্যাচ খেলেন সোবার্স। ৫৪.৮৭ গড়ে ২৮,৩১৪ রান করার পাশাপাশি ২৭.৭৪ গড়ে ১০৪৩টি উইকেট নেন। সোবার্স ৯৫টি লিস্ট ‘এ’ ম্যাচ খেললেও ওয়ানডে ক্রিকেট চালুর সময় তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের সূর্য প্রায় অস্তমিত। ফলে এই সংস্করণে শুধু একটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পেরেছিলেন। সেটা ১৯৭৩ সালে হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে। ক্রিকেটে অসামান্য অবদানের জন্য ১৯৭৫ সালে তাঁকে নাইটহুড (স্যার) উপাধিতে ভূষিত করা হয়।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবকল্যাণে দুই মহান বিজ্ঞানী: ব্যারি কমনার ও নরম্যান বোরলগ

এইচ-১বি ভিসায় ১ লাখ ৩ হাজার ডলারের বেশি অতিরিক্ত ফি প্রস্তাব

মাদার তেরেসা: মানবতার সেবায় নিবেদিত এক মহাজীবনের গল্প

এইচ-৪ ভিসাধারীদের ওয়ার্ক পারমিট বাতিলের উদ্যোগ, অনিশ্চয়তায় প্রবাসী পরিবার

অভিবাসী অভিযানে রোবট কুকুর ব্যবহারের পরিকল্পনা আইসিইর

বিশেষজ্ঞদের বিচারে ‘নিকৃষ্ট প্রেসিডেন্ট’ নিজেকে সেরা দেখিয়ে ট্রাম্পের চার্ট

‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক

এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলের পথে ট্রাম্প প্রশাসন

অভিবাসন কার্যক্রমে আইসকে স্থানীয় পুলিশের সহযোগিতা বন্ধ নিউইয়র্কে

বড়লেখা সীমান্তে বিদেশি অস্ত্র ও মাদকসহ ভারতীয় নাগরিক আটক

১০

নাগরিকত্ব আবেদনকারীদের বিষয়ে প্রতিবেশী ও কর্মস্থলে তদন্ত করতে পারবে USCIS

১১

১৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে কার্যকর হচ্ছে নতুন ‘পাবলিক চার্জ’ নিয়ম

১২

লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

১৩

যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে ৫০ শতাংশ পালটা শুল্ক কানাডার

১৪

কিশোরদের সোশ্যাল মিডিয়া আসক্তির মামলা, ১৭ বিলিয়ন ডলারের সমঝোতা মেটার

১৫

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে প্রায় ৫০ হাজার গ্রেপ্তার

১৬

২০২৭ সালে সোশ্যাল সিকিউরিটি ভাতা বাড়তে পারে ৩ দশমিক ৫ শতাংশ

১৭

মিশিগানে হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে সংবর্ধনা

১৮

বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম বন্ধ করল যুক্তরাষ্ট্র

১৯

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

২০