বাংলা সংবাদ ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

যুক্তরাষ্ট্রের নির্বাচন, সামরিক অভিযান ও সরকারি সিদ্ধান্ত নিয়ে বাজি ধরার বিষয়ে অস্বস্তিতে রয়েছেন দেশটির অধিকাংশ নাগরিক। রয়টার্স ও ইপসোসের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। এতে দ্রুত বিস্তৃত হতে থাকা ভবিষ্যদ্বাণীভিত্তিক বাজির বাজার নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যেই সংশয় দেখা গেছে।

 

জরিপে দেখা গেছে, নির্বাচনের ফলাফল নিয়ে বাজি ধরার বিরোধিতা করেছেন ৬৯ শতাংশ ডেমোক্র্যাট ও ৬১ শতাংশ রিপাবলিকান। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নিয়ে বাজির বিরোধিতা করেছেন ৬৫ শতাংশ উত্তরদাতা। আর সরকারি নীতি ঘোষণা বা সিদ্ধান্ত নিয়ে বাজি ধরার বিরোধিতা করেছেন ৬৩ শতাংশ।

 

রাজনীতিবিদ ও তাদের কর্মীদের এ ধরনের বাজিতে অংশ নেওয়া নিয়েও ব্যাপক আপত্তি রয়েছে। জরিপে ৯৩ শতাংশ ডেমোক্র্যাট ও ৮৯ শতাংশ রিপাবলিকান বলেছেন, আইনপ্রণেতা ও তাদের কর্মীদের রাজনৈতিক বিষয়ে বাজি ধরা অনুচিত।

 

নীতিনির্ধারকেরা সতর্ক করেছেন, এ ধরনের বাজারে অভ্যন্তরীণ গোপন তথ্য ব্যবহার করে লেনদেনের সুযোগ তৈরি হতে পারে। সরকারি গোপন তথ্যও বাজির ফলাফলকে প্রভাবিত করতে পারে বলে উদ্বেগ রয়েছে। ভবিষ্যদ্বাণীভিত্তিক বাজির বাজারের বড় দুটি প্রতিষ্ঠান পলিমার্কেট ও কালশি বলেছে, এ ধরনের অনিয়ম ঠেকাতে তাদের সুরক্ষাব্যবস্থা রয়েছে। তাদের দাবি, এসব বাজার বিভিন্ন ঘটনা সম্পর্কে কার্যকর পূর্বাভাস দিতে পারে।

 

তবে এ শিল্পকে ঘিরে যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে বিরোধ চলছে। এসব চুক্তিকে কেন্দ্রীয় তদারকির আওতাভুক্ত আর্থিক পণ্য হিসেবে বিবেচনা করা হবে, নাকি অঙ্গরাজ্যের আইনে জুয়া হিসেবে গণ্য করা হবে, তা নিয়ে বিতর্ক রয়েছে। জরিপে অংশ নেওয়া তিন-চতুর্থাংশ মানুষ মনে করেন, বাস্তব জীবনের ঘটনা নিয়ে বাজি ধরা জুয়ারই একটি ধরন।

 

সূত্র: শাফাক নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

১

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

২

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

৩

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

৪

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

৫

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

৬

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

৭

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

৮

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

৯

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

১০

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

১১

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১২

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

১৩

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১৪

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

১৫

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

১৬

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

১৭

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

১৮

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

১৯

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

২০