১৩ জুন ২০২২, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর আব্দুর রউফ তালুকদার

আব্দুর রউফ তালুকদার চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত হয়েছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গর্ভনর ফজলে কবিরের স্থলাভিসিক্ত হবেন। আগামী ৪ জুলাই ফজলে কবিরের মেয়াদ শেষ হবে।  অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই পদে তাঁর নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন জারি করেছে। 

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সদ্য নিয়োগ পাওয়া আব্দুর রউফ বর্তমানে অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব পদে কর্মরত। নোটিফিকেশনে বলা হয়, সরকারি চাকরি থেকে অবসর গ্রহন এবং সকল ধরনের সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন করার শর্তে সরকার তাকে এই পদে নিয়োগ দিয়েছে। আব্দুর রউফের এই নিয়োগ আগামী ৪ জুলাই থেকে কার্যকর হবে। 

আব্দুর রউফ সরকারের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির শর্ত অনুযায়ি বাংলাদেশ ব্যাংক থেকে তাঁর বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। আব্দুর রউফ তালুকদার ১৯৮৮ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি ১৯৮৫ সালের বিসিএস ক্যাডার। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। 

তিনি ২০১৮ সালে অর্থ সচিব পদে যোগ দেন। এর আগে অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগে তিনি দীর্ঘ ১৮ বছর দায়িত্ব পালন করেন। 

আব্দুর রউফ তালুকদার অর্থ বিভাগে তার দীর্ঘ ক্যারিয়ারের পাশাপাশি শিল্প সচিব, খাদ্য সচিব এবং তথ্য সচিব পদে দায়িত্ব পালন করেন। তিনি কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে ফাস্ট সেক্রেটারি (বাণিজ্য) পদেও দায়িত্ব পালন করেন। 

অর্থ বিভাগে বাজেট সংস্কার, ম্যাক্রোইকোনমিক ম্যানেজমেন্ট এবং পিএফএম এ আইটি সংযোজনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তার বিশেষ অবদান রয়েছে। 

তিনি সরকারি কর্মচারিদের জন্য পেরোল অটোমেশন, পেনশনের জন্য ইএফটি এবং জাতীয় সঞ্চয় পত্র অটোমেশনে ভূমিকা রাখেন। তিনি ২০০৯ সালে পাবলিক মানি এবং বাজেট ম্যানেজমেন্ট আইনের খসড়া প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

আব্দুর রউফ ২০২১ সালে ন্যাশনাল ইনটেগরিটি অ্যাওর্য়াড লাভ করেন।জাতীয় পযার্য়ে টেকনিকেল ইনিস্টিটিউশন ক্যাটাগরিতে পাবলিক এডমিনিস্ট্রেশন অ্যাওয়ার্ড অজর্নে অর্থ বিভাগে তিনি নেতৃত্ব দেন। 

তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ডেভলোপমেন্ট ম্যানেজমেন্টে এমএসসি করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনিস্টিটিউ (আইবিএ) থেকে এমবিএ করেন। তিনি যুক্তরাষ্ট্রের বস্টনে হাভার্ড স্কুলে একাধিক প্রফেশনাল ট্রেনিং কোর্সে যোগ দেন। 

আব্দুল রউফ তালুকদার ১৯৬৪ সালে আগস্টে জন্ম গ্রহন করেন। তাঁর স্ত্রী সেলিনা রওশন পেশায় একজন শিক্ষক। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০