স্পোর্টস ডেস্ক
৭ নভেম্বর ২০২৪, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও ফ্রান্স দলে নেই এমবাপ্পে

টানা দ্বিতীয়বারের মতো ফ্রান্সের স্কোয়াডে নেই কিলিয়ান এমবাপ্পের নাম। উয়েফা নেশনস লিগে এ মাসে ইসরায়েল ও ইতালির বিপক্ষে খেলবে ফ্রান্স। ম্যাচ দুটির স্কোয়াডে দলের অধিনায়ক এমবাপ্পেকে রাখেননি কোচ দিদিয়ের দেশম। এর আগে অক্টোবরে বেলজিয়াম ও ইসরায়েল বিপক্ষে ম্যাচেও এমবাপ্পে দলে ছিলেন না।

ঠিক কী কারণে এমবাপ্পেকে রাখা হয়নি, কোচ সেটি স্পষ্ট করেননি। তবে সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে তাঁর পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছিল। লা লিগা, চ্যাম্পিয়নস লিগসহ সর্বশেষ তিন ম্যাচে কোনো গোল করতে পারেননি এমবাপ্পে।

২৫ বছর বয়সী এমবাপ্পেকে দলে না রাখার বিষয়ে দেশম আজ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ওর সঙ্গে আমার আলোচনা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধু এই পর্বের ম্যাচের জন্য।’ এমবাপ্পে ম্যাচ খেলতে আসতে চেয়েছিলেন বলেও জানান দেশম।

এ বছরের জুলাইয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৬ গোল ও ১০ অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। তবে সর্বশেষ এল ক্লাসিকো এবং চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের বিপক্ষে ছিলেন নিজের ছায়া হয়ে। বার্সেলোনার বিপক্ষে গোল তো পানইনি, ক্যারিয়ার সর্বোচ্চ ৮ বার অফসাইডের ফাঁদে পড়েছিলেন, যা গত ১৫ বছরের লা লিগায় কোনো খেলোয়াড়ের জন্য এক ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ।

ফ্রান্স দলে এমবাপ্পেকে না রাখার বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে দেশম বলেন, ‘আলোচনায় আমরা হয়তো সব বিষয়ে একমত হই না। তবে খেলোয়াড়দের সঙ্গে এই আলোচনাগুলো আমি করে থাকি। আমি অমন লোক নই যে খেলোয়াড় এসে বলবে আমিই সেরা এবং সবচেয়ে সুদর্শন আর সেটা মেনে নেব। আমি ওদের কথা শুনি। এসব আলোচনার মাধ্যমে সব সময়ই অনুপ্রাণিত হই এবং ব্যক্তিগত বা দলগতভাবে তাদের আগলে রাখি।’

আলোচনার পর শেষ পর্যন্ত নিজেই সিদ্ধান্ত নেন বলে জানান ফ্রান্স কোচ। গত অক্টোবরে এমবাপ্পেকে ছাড়া ফ্রান্স দল ঘোষণার পর গুঞ্জন ছড়িয়ে পড়ে, তিনি নিজেই জাতীয় দলের হয়ে খেলতে চাননি। এ নিয়ে সমালোচনাও করেন কেউ কেউ। পরে কোচ দেশম জানান, এমবাপ্পেকে না রাখার সিদ্ধান্ত তিনিই নিয়েছিলেন।
উয়েফা নেশনস লিগের ম্যাচে আগামী ১৪ নভেম্বর প্যারিসে ইসরায়েলের বিপক্ষে খেলবে ফ্রান্স। তিন দিন পর মিলানের সান সিরোয় প্রতিপক্ষ ইতালি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১১

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১২

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৩

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৪

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৫

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৬

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৭

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৮

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৯

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

২০