বাংলা সংবাদ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিফার টেকনিক্যাল সেন্টার: বিকল্প জায়গা খুঁজছে বাফুফে

ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য কক্সবাজারের নির্ধারিত জায়গা বরাদ্দ বাতিল হওয়ায় বিকল্প খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০২২ সালের জুলাইয়ে কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং মৌজায় ২০ একর জায়গা বাফুফের অনুকুলে হস্তান্তর করেছিল কক্সবাজার দক্ষিণ বনবিভাগ।

 

কিছুদিন আগে জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়ে দিয়েছে ওই জায়গায় টেকনিক্যাল সেন্টার নির্মাণ করা যাবে না। কারণ, ওই জায়গা ‘সংরক্ষিত বনাঞ্চল’ মর্মে বিভিন্ন অংশীজন থেকে অবহিত করা হয়েছে। আপত্তিও জানিয়েছিল অংশীজনরা। তার প্রেক্ষিতেই জাতীয় ক্রীড়া পরিষদ খুনিয়াপালং মৌজার জায়গার পরিবর্তে কক্সবাজারেই বিকল্প জায়গার কথা বলেছে টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য। নতুন জায়গাটি একই উপজেলার রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া মৌজায়। এখানে জায়গার পরিমান ১৯.১ একর। দীর্ঘদিন ধরে এই জায়গা পরিত্যক্ত অবস্থায় আছে।

 

তবে বাফুফে এখন ঢাকা বা এর আশপাশের কোনো জেলায় এই টেকনিক্যাল সেন্টার নির্মাণ করতে আগ্রহী। এরই মধ্যে বাফুফে কাছাকাছি জায়গা খোঁজার কাজও শুরু করেছে। এ বিষয়ে মঙ্গলবার বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জাগো নিউজকে বলেছেন, ‘আমরা চেষ্টা করবো ঢাকা বা আশপাশের কোনো জেলায় ট্রেনিং সেন্টার নির্মাণের। কারণ, কক্সবাজারের ওই জায়গা অনেক দূর। ভবিষ্যতে ওই ট্রেনিং সেন্টার ঘরোয়া কোনো লিগ বা প্রতিযোগিতায় অংশ নিলে ফুটবলারদের ঢাকায় আসা-যাওয়া করাটা কষ্টকর হবে। তাছাড়া কাছে হলে তা দেখভাল করাটাও সহজ হবে বাফুফের জন্য।’

বিকল্প কোনো জায়গার সন্ধান কি পাওয়া গেছে? ‘না। আমরা কেবল খোঁজা শুরু করছি। সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। উপযুক্ত জায়গা পেলে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে প্রস্তাবনা পাঠাবো। আর যদি পাওয়া না যায় তাহলে তো কিছু করার থাকবে না। জাতীয় ক্রীড়া পরিষদ কক্সবাজারে বিকল্প যে জায়গার কথা বলেছে সেখানেই করতে হবে’- বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক। ফিফার অর্থায়নে দেশে প্রথমবারের মতো টেকনিক্যাল সেন্টার তৈরি হবে। আধুনিক সুযোগ-সুবিধার সব কিছু থাকবে এ টেকনিক্যাল সেন্টারে। একটি ঘাসের মাঠ এবং একটি আর্টিফিসিয়াল টার্ফ থাকবে সেখানে। বিকেএসপির মতো সেখানে ফুটবলারদের জন্য একাডেমিক ভবন থাকবে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সবধরনের সুযোগ সুবিধা রাখা হবে এ সেন্টারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০