বাংলা সংবাদ ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৪, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশ সংস্কারে শীঘ্রই কমিটি গঠন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ বাহিনীকে সংস্কার করা হবে এবং এ জন্য শিগগিরই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলালের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

 

সাক্ষাৎকালে পুলিশ বাহিনীকে সংস্কারের বিষয়ে জানতে চান ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে এখনো কোনো কমিটি গঠিত হয়নি। তবে শিগগিরই পুলিশ সংস্কারের লক্ষ্যে প্রাথমিক কমিটি গঠন করা হবে। প্রাথমিক কমিটি কোন প্রক্রিয়ায়, কীভাবে ও কাদেরকে অন্তর্ভুক্ত করে সংস্কার করা হবে তা নির্ধারণ করবে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রাথমিক কমিটির সুপারিশ ও মতামত গ্রহণপূর্বক প্রক্রিয়াটিকে এগিয়ে নেওয়া হবে এবং পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে। সেসময় ইউএনডিপি ও আগ্রহী অন্যান্য দেশের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে।

 

এ বিষয়ে তিনি আরও বলেন, তবে যেসব মতামত ও পরামর্শ বাংলাদেশের প্রেক্ষিতে সঙ্গতিপূর্ণ হবে, কেবল সেগুলোই পরবর্তী পদক্ষেপ ও বাস্তবায়নের জন্য বিবেচিত হবে। এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, বাংলাদেশ পুলিশের সংস্কার এমনভাবে হওয়া উচিত যাতে জনগণ পুলিশের ওপর আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে এবং কোনো সমালোচনা না হয়। এ ক্ষেত্রে জাতিসংঘ প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান তিনি। বৈঠকে বাংলাদেশের বন্যা পুনর্বাসনে ইউএনডিপি সমীক্ষা চালাচ্ছে বলে জানান স্টিফেন লিলাল। বন্যা মোকাবিলায় ইউএনডিপির পক্ষ থেকে ১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে বলেও জানান তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ সম্মেলন

১

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

২

ঈদুল ফিতর ও ঈদুল আজহা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায়

৩

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

৪

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

৫

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৬

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৭

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৮

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৯

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১০

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

১১

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১২

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১৩

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১৫

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৬

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৭

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৮

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৯

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

২০