অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ জরুরি সভা গত ২১ আগস্ট দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য মো. মোবারক হোসেন । সভার শুরুতেই শিক্ষার্থীদের কোটা আন্দোলন, পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সর্বশেষ ৩ আগস্ট থেকে অসহযোগ আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং সবার আত্মার শান্তি কামনা করা হয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। যাঁরা আহত হয়ে চিকিৎসাধীন, তাঁদের আশু আরোগ্য কামনা করা হয়। আন্দোলন—সংগ্রামে গৌরবদীপ্ত বিজয়ের জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এমতাবস্থায় সভায় সর্বসম্মতিক্রমে বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সাপ্তাহিক সুরমা সম্পাদক মোহাম্মদ শামসুল আলম লিটন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন ।
মন্তব্য করুন