বাংলা সংবাদ ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এ.আর.এস ফাউন্ডেশন মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে

এ.আর.এস ফাউন্ডেশনের ধর্ম, মানবসেবাই আমাদের কর্ম’ স্লোগানকে ধারণ করে এগিয়ে চলছে এ আর এস ফাউন্ডেশন। সমাজের অবহেলিত, দুস্থ, অসহায় এবং বিপন্ন মানুষকে সহযোগিতা করার অভিপ্রায় নিয়ে যাত্রা শুরু করেছিল এআরএস ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে এ সমাজসেবামূলক সংগঠনটি আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

এ আর এস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আসিফুর আর শরদার। তিনি একজন নিষ্ঠাবান সমাজসেবক এবং প্রবাসী। তাঁর সুযোগ্য ও দক্ষ নেতৃত্বে মানবসেবার মহান লক্ষ্য-উদ্দেশ্যকে ধারণ করে এআরএস ফাউন্ডেশন তার গন্তব্যপানে এগিয়ে চলছে। প্রতিষ্ঠার পর থেকে এ ফাউন্ডেশন অসংখ্য অগণিত অসহায়, দুস্থ এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন সংকট-ক্রান্তিকালে এআরএস ফাউন্ডেশন আলোর হাতছানি নিয়ে দাঁড়ায় অসহায় মানুষের পাশে। এ ফাউন্ডেশনের কার্যক্রম যেন মানুষের মুখে নতুন করে হাসি ফোঁটায়।

 

এ আর এস ফাউন্ডেশন মনে করে, ‘একটু সহযোগিতার হাত যেন একটি নতুন সূর্যের আভা’। ক্ষুধার্ত মানুষ যখন ক্ষুধার জ্বালায় কাতর হয়ে থাকে, তখনই পাশে দাঁড়ায় এই ফাউন্ডেশন। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানুষকে দেখায় নতুন স্বপ্ন। এ ফাউন্ডেশনের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে বিভিন্নভাবে সাহায্য করা। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যায় প্লাবিত মানুষের পাশে দাঁড়িয়েছে এ ফাউন্ডেশনটি। অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ থেকে শুরু করে নানামাত্রিক সহযোগিতায় এ ফাউন্ডেশন মানুষের ভালোবাসা ও আশীর্বাদ অর্জন করতে সক্ষম হয়েছে। মানবসেবার মহান ব্রত নিয়ে, কোনো ধরনের বৈষয়িক উন্নতি এবং স্বার্থ ছাড়াই কাজ করে যাচ্ছে এ ফাউন্ডেশন। যা সত্যিই প্রশংসার দাবিদার। এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আসিফ সরদার। তাঁর নেতৃত্বে এ ফাউন্ডেশন আলো ছড়াচ্ছে অসহায় ও দুখী মানুষের মাঝে। তাঁর জন্য অফুরন্ত শুভেচ্ছা। এআরএস ফাউন্ডেশন এগিয়ে যাক অনেক দূরে। আর্তমানবতার সেবায় এর অগ্রযাত্রা হোক সূদরপ্রসারী। শুভকামনা সতত

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১০

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১১

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১২

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৩

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৫

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৬

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৭

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৮

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৯

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০