বাংলা সংবাদ ডেস্ক
২৪ অগাস্ট ২০২৪, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে সশস্ত্র বাহিনী

বন্যাকবলিত মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়িতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্ট। আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্ট গত ২৪ ঘণ্টায় বন্যাকবলিত জেলাগুলোয় প্রায় ৫৫টি বোট ও হেলিকপ্টারের মাধ্যমে আনুমানিক সাড়ে ৯ হাজার বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছে। পাশাপাশি প্রায় পাঁচ হাজার বন্যাদুর্গত ব্যক্তিদের মধ্যে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

এ ছাড়া বন্যাকবলিত জেলাগুলোয় চিকিৎসাসহায়তার জন্য সশস্ত্র বাহিনীর মেডিকেল টিম মোতায়েন রয়েছে। ফেনীর ফুলগাজী থানা থেকে গতকাল শুক্রবার অন্তঃসত্ত্বা সুমি বেগমকে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে কুমিল্লা সিএমএইচে পাঠানো হয়। সেখানে তিনি পুত্রসন্তান প্রসব করেন। বন্যাকবলিত এলাকায় পানিবন্দী মানুষকে উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনা করছে নৌবাহিনী। আইএসপিআর সূত্র জানায়, নৌ কন্টিনজেন্টগুলোর মাধ্যমে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। ডুবুরিসহ নৌবাহিনীর দুই শতাধিক সদস্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছেন।

 

বিজিবির ত্রাণ তৎপরতা

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেনীতে পানিবন্দী মানুষকে উদ্ধার, ত্রাণসামগ্রী বিতরণ ও বিনা মূল্যে চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে। আজ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফেনীর জয় লস্করপুর উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বিজিবির বিশেষজ্ঞ চিকিৎসকেরা দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা ও রোগীদের বিনা মূল্যে ওষুধ দিচ্ছেন। এতে ২০০ পুরুষ, ২৫০ মহিলা ও ৫০ শিশুকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডা থেকে ৮ মাসে বহিষ্কার ৩৪০ বাংলাদেশি, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮

১

জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ সম্মেলন

২

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

৩

ঈদুল ফিতর ও ঈদুল আজহা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায়

৪

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

৫

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

৬

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৭

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৮

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৯

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

১০

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

১২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

২০