বাংলা সংবাদ ডেস্ক
২২ অগাস্ট ২০২৪, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের নবগঠিত বোর্ড অব ট্রাস্টিজকে সংবর্ধনা প্রদান

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২২ আগস্ট সকাল ১১:০০ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে নবগঠিত বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান ও সদস্যগণকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

 

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সর্বশেষ অসহোযোগ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও সকলের আত্মার শান্তি কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। এরপর নবগঠিত বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ শামসুল আলম লিটন, নির্বাহী চেয়ারম্যান জনাব মো. মোবারক হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব আরিফুল বারী মজুমদার ও সদস্য সচিব জনাব মো. কামরুজ্জামান লিটু, সম্মানিত সদস্য ড. মো. সিরাজুল হক চৌধুরী, জনাব মো. জোনায়েত আহমেদ, জনাব সেলিনা বেগম এবং জনাব মোসা. কামরুন নেহারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।

 

বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ শামসুল আলম লিটন তার বক্তব্যের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর (বাংলাদেশে প্রথম নারী উপাচার্য) অধ্যাপক ড. আনোয়ারা বেগমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং যে সকল ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যগণ বিশ্ববিদ্যালয়কে বর্তমান পর্যায়ে উন্নিত করতে অবদান রেখেছেন তাঁদের কৃতিত্ব স্মরণ করেন। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এর অনুপ্রেরণায় Centre of Excellence হিসেবে গড়ে তোলার অভিপ্রায় পুন:ব্যক্ত করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট ও নতুন আইডিয়া উদ্ভাবনের উপর জোর দিতে হবে। এছাড়া গবেষণার ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে।

 

সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে নবগঠিত ট্রাস্টি বোর্ডের সদস্যগণের সার্বিক সহযোগিতা কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মো. আব্দুল কাইউম সরদার বিশ্ববিদ্যালয়ের বিগত ২০ বছরের অর্জন ও পরিচিতি সম্পর্কে তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. কামরান চৌধুরী, এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান জনাব মো. মোশাররফ হোসেন, পাবলিক হেলথ বিভাগের প্রভাষক জনাব কাজী মাকসুদুর রহমান, সিএসই বিভাগের প্রভাষক জনাব রাফিদ মাহমুদ হক, ফার্মেসি বিভাগের প্রভাষক জনাব শাতিল রাফিয়া এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব ইসমাইল হোসেন ইমন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ.কে.এম দেলোয়ার হোসেন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষকমন্ডলী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১০

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১১

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১২

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৩

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৫

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৬

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৭

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৮

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৯

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০