বাংলা সংবাদ ডেস্ক
১২ অগাস্ট ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী কূটনীতিকরা

 

চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা।

 

সোমবার (১২ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের কূটনীতিকদের অন্তর্বর্তী সরকারের প্রেক্ষাপট নিয়ে ব্রিফিং করেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। কূটনীতিক ব্রিফিং শেষে প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূতরা বর্তমানে সরকারের সঙ্গে আছেন বলে জানিয়েছেন। এসময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। ব্রিফিং শেষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চলমান পরিবেশ ও পরিস্থিতি নিয়ে ব্রিফিং হয়েছে। আমি বলতে চাই, চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। এদেশের জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক । আমরা বর্তমান সময়কে আরো ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে চাই।

 

নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন বলেন, চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ পরিস্থিতির আরো উন্নয়ন হবে বলে আশা রাখছি। তবে ব্রিফিং শুনে মনে হচ্ছে সরকার তরুণদের ভয়েস শুনতে চায়।

রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি বলেন, রাশিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। আমরা অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করি। রাশিয়া ও বাংলাদেশের সম্পর্ক আরো উন্নত হবে। এজন্য আমরা সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত। ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, কোটা সংস্কার আন্দোলনে নিহতদের প্রতি আমি গভীর শোক জানাই। তবে এখন অতীত ভুলে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। ভবিষ্যতের দিকে আমাদের তাকাতে হবে। সব ধরনের বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার মধ্যেই সফলতা।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার কূটনীতিক ব্রিফিংয়ে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপানসহ বিভিন্ন দেশের প্রায় ৬৪ জনের মতো কূটনীতিক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডা থেকে ৮ মাসে বহিষ্কার ৩৪০ বাংলাদেশি, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮

১

জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ সম্মেলন

২

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

৩

ঈদুল ফিতর ও ঈদুল আজহা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায়

৪

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

৫

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

৬

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৭

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৮

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৯

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

১০

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

১২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

২০