২০ জুন ২০২৪, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে শুরু ভারতের সুপার এইট

আভাসটা রোহিত শর্মা টসের সময়ই দিয়েছিলেন। ইনিংস যত গড়াবে, ততই মন্থর হবে বার্বাডোজের ন্যাড়া উইকেট। সে জন্যই টসে জিতে ভারত অধিনায়কের আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। কিন্তু এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট নেওয়া বোলার ফজলহক ফারুকি গতকালও আফগানদের ভালো শুরু এনে দেন। রোহিতের উইকেট নিয়ে ভারতকে শুরুতেই চাপে ফেলেন এই বাঁহাতি পেসার।

 

বিরাট কোহলি ও ঋষভ পন্ত অবশ্য শুরুর ধাক্কাটা সামলে নিয়েছিলেন। দুজনের সৌজন্যে পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৪৭ রান তুলে ফেলে ভারত। কিন্তু পন্তের পর দ্রুতই কোহলিও আউট হয়ে যাওয়ায় মাঝের ওভারে আবারও বিপদে পড়ে ভারত। সেখান থেকে ভারতকে টেনে তোলেন সূর্যকুমার যাদব। তাঁর ৫৩ রানের সৌজন্যে ভারত ৮ উইকেটে ১৮১ রান করে। আফগানদের জন্য যা বরাবরই কঠিন লক্ষ্য ছিল। রান তাড়ায় দলটি শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে অলআউট হয়েছে ১৩৪ রানে। ৪৭ রানের বড় জয়ে সুপার এইট শুরু করেছে ভারত।

 

আফগানদের ইনিংসের শুরু থেকেই ভুগিয়েছেন যশপ্রীত বুমরা। পাওয়ারপ্লেতেই আফগানদের ৩ উইকেটের ২টি নিয়েছেন তিনি। দারুণ ফর্মে থাকা রহমানউল্লাহ গুরবাজের পর আক্রমণাত্মক হজরতউল্লাহ জাজাইকে ফেরান বুমরা। অক্ষর প্যাটেলের বলে থামে আফগান ব্যাটিংয়ের ভিত্তি ইব্রাহিম জাদরান। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা আফগানরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাঝের ওভারে গুলবাদিন নাইব (১৭) ও আজমতউল্লাহ ওমরজাইয়ের (২৬) ৪৪ রানের জুটি আফগানদের রানটাকে এক শ’র ওপারে নিয়েছে। ৩টি করে উইকেট নিয়েছেন বুমরা ও অর্শদীপ।

 

ভারত তাদের ইনিংসের শুরুতে রোহিতের (৮) উইকেট হারায়। ভারতের রান তখন ২.৪ ওভারে ১১। পন্ত এসে কাটিয়ে তোলেন সে পরিস্থিতি। তিনে নেমে প্রথম বলেই ফারুকিকে স্কয়ার লেগ দিয়ে চার মারেন এই বাঁহাতি। মোহাম্মদ নবীর করা পাওয়ারপ্লের শেষ ওভারে তুলে নেন আরও ৩টি চার। ভাগ্যও ভালো পন্তের। সে ওভারে তাঁর ক্যাচ ফেলেছেন নাভিন উল হক। পন্তের রান তখন ছিল ৪ বলে ১১।

 

 

পরের ওভারেই অবশ্য রশিদ এসে তাঁকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন। ১১ বলে ২০ রানে থামে পন্তের ইনিংস। নিজের পরের ওভারে তিনি তুলে নেন বিরাট কোহলিকে। ২৪ বলে ১ ছক্কায় ২৪ রান করে লং অফে নবীকে ক্যাচ দেন তিনি। ভারতের রান তখন ৩ উইকেটে ৬২। শিবম দুবের (১০) ইনিংসও বড় হতে দেননি রশিদ। দলের বিপদের সময় সূর্যকুমার ও হার্দিক পান্ডিয়ার ৩৭ বলে ৬০ রানের জুটি রানটাকে দেড় শর ওপারে নিয়ে যায়। সূর্যকুমার ৫৩ রান করেছেন মাত্র ২৮ বলে, পান্ডিয়া করেছেন ২৪ বলে ৩৪ রান। শেষের দিকে অক্ষর প্যাটেলের ৬ বলে ১২ রানে ভারত ১৮১ রানে পৌঁছে যায়। আফগানদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রশিদ ও ফারুকি।

 

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৮১/৮ (সূর্যকুমার ৫৩, পান্ডিয়া ৩২, কোহলি ২৪, পন্ত ২০, অক্ষর ১২, দুবে ১০; রশিদ ৩/২৬, ফারুকি ৩/৩৩, নাভিন ১/৪০)।

 

আফগানিস্তান: ২০ ওভারে ১৩৪ (ওমরজাই ২৬, গুলবাদিন ১৭, নবী ১৪; বুমরা ৩/৭, অর্শদীপ ৩/৩৩, কুলদীপ ২/৩২, অক্ষর ১/১৫, জাদেজা ১/২০)।

 

ফল: ভারত ৪৭ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: সূর্যকুমার যাদব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১০

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১১

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১২

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৩

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৪

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৫

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৬

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৮

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৯

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

২০