২০ জুন ২০২৪, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোপায় মাঠে নামলেই যে রেকর্ড গড়বেন মেসি

লিওনেল মেসিকে রেকর্ডের বরপুত্র বললে মোটেই অত্যুক্তি হবে না। বর্ণাঢ্য ক্যারিয়ারে অর্জনের কোনো শেষ নেই, রেকর্ড গড়েছেন শয়ে শয়ে। এই যেমন শুক্রবার ভোরে কোপা আমেরিকায় কানাডার বিপক্ষে মাঠে নামলেই দারুণ এক রেকর্ডে নাম উঠবে তার।

 

কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ৩৪ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। তবে এই রেকর্ডটি এখন তার একার নয়, সমান সংখ্যক ম্যাচ খেলে তার সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করছেন চিলির কিংবদন্তি গোলরক্ষক সার্জিও লিভিংস্টোন। আজ মাঠে নামলেই এককভাবে কোপায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের মালিক হবেন তিনি।

 

কোপা আমেরিকায় লিওনেল মেসির অভিষেক হয় ২০০৭ সালে। সেবার ৬ ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তিনি। ২০১১ কোপায় খেলেন সবচেয়ে কম ৪ ম্যাচ। ২০১৫ এবং ২০১৯ কোপায় ছয় ম্যাচ খেলা মেসি ২০১৬ কোপায় পাঁচবার মাঠে নামেন।

 

তবে সবশেষ ২০২১ সালে সর্বোচ্চ ৭ ম্যাচে খেলার সুযোগ পান মেসি। এই আসরেই জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ট্রফি জেতার স্বপ্নপূরণ হয় তার।

 

এবারের আসরে কোপার আরও একটি রেকর্ড গড়ার সুযোগ থাকছে মেসির সামনে। এখন পর্যন্ত কোপা আমেরিকায় মেসির গোলসংখ্যা ১৩। চলতি আসরে পাঁচ গোল করলেই ছাড়িয়ে যাবেন কোপার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা স্বদেশী নরবেরতো মেন্দেজ এবং ব্রাজিলের জিজিনহোকে। তারা দু’জনই কোপায় ১৭ বার জাল খুঁজে পেয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১০

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১১

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১২

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৩

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৪

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৫

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৬

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৮

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৯

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

২০